মঠবাড়িয়ায় বিএনপির নবগঠিত কমিটি প্রত্যাহারের দাবীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
মঠবাড়িয়ায় বিএনপির সদ্য ঘোষিত কমিটি প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান মিল্টন, রিপন মুন্সী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম হাসান রনি মুন্সী, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইরুল আমিন পিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেক, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নাঈম ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্¥ আহবায়ক খোকন মল্লিক, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম আল আমিন, দাউদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহীম মৃধা, সাপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা, তুষখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার প্রমুখ।
