প্রধান সূচি

Wednesday, August 1st, 2018

 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

এখানে অপারেশন হয় না, ক্লিনিকে যান করে দিব!

২৪ জুলাই মঙ্গলবার দুপুর ১২টা। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে কথা হয় উপজেলার কলারদোয়ানিয়া গ্রাম থেকে মেয়ের চিকিৎসার জন্য আসা কাজল বেগমের সাথে। এ সময় তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রীতীশ বিশ^াস তার পূর্ব পরিচিত। সেই সুবাদে মেয়ে তানজিলার পেটে ব্যাথার চিকিৎসার জন্য তার কাছে এসেছিলাম। এখন অপারেশনের জন্য পাশেই নাজিরপুর সার্জিক্যাল ক্লিনিকে যাচ্ছি। ক্লিনিকে কেন যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, এখানে ডা. প্রীতীশ বিশ^াস, তানজিলাকে দেখেছেন এবং বাহিরের প্যাথলজি থেকে পরীক্ষাও করিয়েছেন। পরে রির্পোট দেখে তিনি জানিয়েছেন, ‘তানজিলার এপেনডিক্স অপারেশন করাতে হবে কিন্তু এ হাসপাতালে অপারেশন হয়বিস্তারিত পড়ুন


প্রতিবাদ

ঢাকার কুর্মিটোলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজ বুধবার পিরোজপুরের কাউখালী উপজেলা বন্দরের কৃষি ব্যাংক সড়কে এক শিশু শিক্ষার্থীর নিজ হাতে লেখা প্লাকার্ড নিয়ে অভিনব প্রতিবাদ।


স্বরূপকাঠীতে চুরি-ডাকাতি ঘটনা বৃদ্ধি ॥ জনমনে দেখা দিয়েছে আতঙ্ক

স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন সরকারি অফিসসহ বাসা বাড়ীতে একের পর এক দুর্ধর্ষ চুরি ডাকাতির ঘটনা ঘটে চলছে। কত কয়েক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অব্যাহত এসব ঘটনায় এলাকার মানুষকে এখন প্রায়ই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। চলতি সপ্তাহের পাঁচ দিনে উপজেলার স্বরূপকাঠি পৌরসভায় দু’টি দুর্ধর্ষ চুরিসহ একটি ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২৭ জুলাই শুক্রবার গভীর রাতে স্বরূপকাঠি পৌরসভাধীন জগন্নাথকাঠি বাজারের সুপারি পট্টির একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। ওই দিন রাতে ইলেকট্রিশিয়ান হাফিজের ইলেকট্রিক দোকানের তালা ভেঙ্গে চোরেরা পৌনে দু’লাখ টাকা নিয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

শোকাবহ আগস্টের প্রথম দিনে আজ বুধবার পিরোজপুরে “ইতিহাস কথা বলে- সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই কর্মসূচীর আয়োজন করে। স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্ত্বরের স্বাধীনতা মঞ্চে সকাল ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর মহান জীবনী কিশোর শ্রোতাদের কাছে তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতিকসহ আলোচকবৃন্দ। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দীকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন,বিস্তারিত পড়ুন


আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে …. ড. মসিউর রহমান

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী বলেই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসলে দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে। ধর্মে কোথাও লেখা নেই ধর্মীয় কোন গোষ্ঠি কিংবা জাতির অধিকার ক্ষুন্ন করার। এরপরও অনেকেই ব্যক্তিস্বার্থে অন্য ধর্মালম্বীদের অধিকার ক্ষুন্ন করেন। যারা এ ধরণের কাজ করেন তারা আসলে আওয়ামী লীগ কিংবা কোন ধর্মের মানুষ নয়। উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, ছোট ছোট অপরাধ সমাজে অশান্তি সৃষ্টি করে। ধর্মীয় মূল্যবোধ তুলে ধরে প্রতিবাদ ও প্রতিরোধ করার মাধ্যমে এসব অপরাধ নিমূল করতে হবে। তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।বিস্তারিত পড়ুন


কাউখালীতে ইউনিয়ন যুবলীগের সম্মেলন

পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকেলে দক্ষিন বাজার টলসেড ঘরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. হাফিজুর রহমানকে সভাপতি ও মো. মেহেদী হাসান দোহাকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেয়া হয়। ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম। সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু,  মহিলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় ছাত্র সমাজের কলেজ কমিটি গঠন

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ছাত্র সমাজ (জেপি) কাউখালী সরকারী মহাবিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা ছাত্র সমাজ নেতা মো. নয়ন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু। বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, ছাত্র সমাজের শামিম হোসেন, মো. বাহাদুর প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাত মজবুত করার লক্ষে দলকে তৃনমুল পর্যায়ে শক্তিশালী করার আহবানবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে ৬ গ্রামের মানুষের ভোগান্তি

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের সুলতানপুর সরকারী প্রাইমারি স্কুল থেকে মুনিগঞ্জ খেয়া ঘাট পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে নদী পাড়ের হাজার হাজার মানুষ। যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি। ঝুকিপূর্ন এই ৩ কিলোমিটার রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসি। স্থানীয়রা জানান, সুলতানপুর, ভাটসালা, বানিয়াগাতি, তালেশ^র, রথখোলা, কোন্ডলাসহ প্রায় ৮/১০টি গ্রামের ২০ থেকে ২৫ হাজার লোকের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। ভ্যান, ইজিবাইক, নছিমুন, করিমন যোগে এই রাস্তা দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার চাকুরিজীবি, ব্যবসায়ী, স্কুল কলেজের কোমলমতি ছেলে মেয়েরা যাতায়াত করে।বিস্তারিত পড়ুন


বাগেরহাটে কোরবানীর জন্য প্রস্তুত লক্ষাধিক পশু

আসন্ন কোরবানিকে সামনে রেখে বাগেরহাটে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামার মালিকরা। দেশীয় খাবারের ওপর নির্ভর করে পশু কোরবানির উপযুক্ত করার কাজ করেছেন তারা। খামারীরা বলছেন, ভারতীয় গরু না আসলে এবার দেশীয় গরু লাভজনক দামে বিক্রি করতে পারবে। বাগেরহাট সদরের এসএম এ্যাগ্রো ফার্মের মালিক শেখ মেহেদী হাসান বলেন, এখানে প্রধানত সাহিয়াল, সিন্দি ও জার্সি জাতীয় গরু পালন করি। আমরা কোন বৈজ্ঞানিক ও প্রকৃয়াজাত খাবার ব্যবহার করি না। স্বাভাবিক যে স্থানীয় খাবার সেটা ব্যবহার করি। গো খাদ্য হিসাবে খড়, ভুট্টার গুড়া, সোয়াবিনের খৈল, ডাল, ভুষি, নারকেলের খৈল ইত্যাদি খাওয়াই।বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“মায়ের দুধ পান, সুস্থ জীবনের বুনিয়াদ” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাকিল আহমেদ খান, মেডিকেল অফিসার তালজিলা জামান, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial