প্রধান সূচি

ইন্দুরকানীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“মায়ের দুধ পান, সুস্থ জীবনের বুনিয়াদ” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পন কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাকিল আহমেদ খান, মেডিকেল অফিসার তালজিলা জামান, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মাহাবুব আলী টিপু, সাংবাদিক মো. হার্ফিজুর রহমান, জে আই লাভলু প্রমুখ।

সভায় জানানো হয় ১ আগষ্ট থেকে আগামী ৭ আগষ্ট পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহ ক্যাম্পেইন চলবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial