পিরোজপুরে সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
শোকাবহ আগস্টের প্রথম দিনে আজ বুধবার পিরোজপুরে “ইতিহাস কথা বলে- সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এই কর্মসূচীর আয়োজন করে।
স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব চত্ত্বরের স্বাধীনতা মঞ্চে সকাল ১১ টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর মহান জীবনী কিশোর শ্রোতাদের কাছে তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি লেঃ কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতিকসহ আলোচকবৃন্দ।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমেদ সিদ্দীকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্ডি চরন পাল, মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত জেলা জজ এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানস্থলে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহোযোগী সংগঠনের নেতৃত্ব পর্যয়ের কোন নেতাকে দেখা যায়নি।
