প্রধান সূচি

Wednesday, August 1st, 2018

 

কাউখালীতে ‘সততা স্টোর’ উদ্বোধন

ছাত্র অবস্থায় নীতি নৈতিকতা এবং সততার শিক্ষা দিতে বিক্রেতা বিহীন ব্যবসা প্রতিষ্ঠান ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে  হোগলা বেতকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠা করা সততা স্টোরের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবু সাইদ। উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তি জীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যবিস্তারিত পড়ুন


পাইকগাছায় এমপি নুরুল হকের সাথে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য আলহাজ্ব এডবোকেট শেখ মো. নূরুল হকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ। বুধবার সকালে এমপি’র পৌর সদরস্থ রাজনৈতিক কার্যালয়ে সংসদ সদস্য নূরুল হককে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সভাপতি আজিজুল সানা আকুসহ কমিটির নেতৃবৃন্দ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, প্রধান শিক্ষক বদিউজ্জামান, দাতা সদস্য গৌতম বিহারী ঘোষ, অভিভাবক সদস্য কাজী আবুল বাশার, এসএম রফিকুল ইসলাম, এসএম শফিকুল ইসলাম, শেখ জাকির হোসেন ও ফাতেমা বেগম।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial