কাউখালীতে ইউনিয়ন যুবলীগের সম্মেলন
পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকেলে দক্ষিন বাজার টলসেড ঘরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. হাফিজুর রহমানকে সভাপতি ও মো. মেহেদী হাসান দোহাকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন যুবলীগ কমিটির ঘোষণা দেয়া হয়।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. মতিয়ার রহমান তালুকদার হালিম।
সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী মাসুদ ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা সুলতানা চৈতী, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. ইউনুস খান, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান রুজবেল প্রমুখ।
