স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে ৫ দোকান ভষ্মিভূত
স্বরূপকাঠী উপজেলার মাহামুদকাঠি বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভুত হয়েছে। রবিবার গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
জানা গেছে, রবিবার রাত ১২ টার পরে জাকির হোসেনের মেকারের দোকানে আগুন জলতে দেখে পাহারাদার ডাক চিৎকার দিলে লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে আসাদের ষ্টেশনারী, মামুনের মেকার ঘর, নজরুল ইসলামের ষ্টেশনারী (ভ্যারাইটিজ), জাকিরের মেকার, আসলামের ঔষধের দোকান ভস্মীভূত হয়।
Please follow and like us:
« অপেক্ষায় বরিশালবাসী : কে হচ্ছেন নগর পিতা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস কেপ্টেন নির্বাচন »
