প্রধান সূচি

Monday, July 30th, 2018

 

ভান্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ক্লাস কেপ্টেন নির্বাচন

পিরোজপুরের ভান্ডারিয়ার ঐতিহ্যবাহী মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে গতকাল সোমবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ শ্রেণির তিনটি বিভাগে দায়িত্ব কর্তব্য পালন, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ, ক্লাস চলাকালিন সময়ে ক্লাসে মোবাইল ব্যবহার না করাসহ সব ধরনের সেবা প্রদানের জন্য প্রতি বছরের মত এবছরও ক্লাস কেপ্টেন নির্বাচন সম্পন্ন হয়েছে। কলেজ অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুনের তত্বাবধানে কলেজের সুলতালা হোসেন কক্ষে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়। ভোটে বিজ্ঞান বিভাগে ৩ জনের বিপরীতে ৫ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থীবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে অগ্নিকান্ডে ৫ দোকান ভষ্মিভূত

স্বরূপকাঠী উপজেলার মাহামুদকাঠি বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মীভুত হয়েছে। রবিবার গভীর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারনা করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। জানা গেছে, রবিবার রাত ১২ টার পরে জাকির হোসেনের মেকারের দোকানে আগুন জলতে দেখে পাহারাদার ডাক চিৎকার দিলে লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌছে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial