প্রধান সূচি

পাইকগাছায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শেষে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, সাংবাদিক মো. আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, শেখ তোফায়েল আহম্মেদ, কৃষক শ্যামপদ মন্ডল, মোক্তার হোসেন, নার্সারী ব্যবসায়ী মোহর আলী ও আনিছুর রহমান।

অনুষ্ঠানে নার্সারী ক্যাটাগরিতে ৮ জন ও ফল উৎপাদনে ১২ জন ব্যক্তিকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে নার্সারী ব্যবসায়ী নেতৃবৃন্দ আগামীতে ফলদ বৃক্ষ মেলা ৫ দিন করার দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial