প্রধান সূচি

Tuesday, July 24th, 2018

 

জেলা প্রশাসক সম্মেলন-২০১৮

জেলা প্রশাসকদের জন্য প্রধানমন্ত্রীর ২৩ নির্দেশনা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় এ সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলন উদ্বোধনকালে জেলা প্রশাসকদের জন্য ২৩ দফা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের নির্দেশনাগুলো হচ্ছে- ১. সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যাতে কোনভাবেই হয়রানি বা বঞ্চনার শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে। ২. যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। মাদক বিরোধী অভিযান চলবে। ৩. জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে সর্বক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন


হাসপাতাল-ক্লিনিকে পরীক্ষা সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ

বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ল্যাবেরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিকিৎসা সংক্রান্ত সব পরীক্ষা ও সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে আদেশ বাস্তবায়ন করতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যন্ড ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন। আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুযায়ী, একটি নীতিমালা তৈরি ও তা বাস্তবায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছেনবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বাথরুম থেকে হাত-পা বাধাঁ অবস্থায় স্কুল ছাত্রী উদ্ধার

পিরোজপুরের ভান্ডারিয়া থানা সংলগ্ন থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ইসমত জাহান ইসফা (১২) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় বিদ্যালয়ের বাথরুম থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তার মুখেও টেপ দিয়ে আটকা ছিল। বিভিন্ন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয়ের দোতালায় একটি বাথরুমে অপর এক শিক্ষার্থী গেলে দরজা বন্ধ দেখে। অনেকক্ষন অপেক্ষা করে ধাক্কা দিলে ভিতর থেকে একটি শব্দ পেলে বাহিরে থাকা শিক্ষার্থী শিক্ষকদের জানালে তারা থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মুঠোফোনে জানতে চাইলে জরুরীবিস্তারিত পড়ুন


কচুয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

কচুয়ায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতি এদবর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক দিপক কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।


কচুয়ায় মৎস্য সপ্তাহের সমাপনী

কচুয়ায় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম। পরে উপজেলার ৩জন সফল মৎস্য চাষীকে পুরস্কার দেয়া হয়।


পাইকগাছায় ফলদ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শেষে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, সাংবাদিক মো. আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল, শেখ তোফায়েল আহম্মেদ, কৃষক শ্যামপদ মন্ডল, মোক্তার হোসেন, নার্সারী ব্যবসায়ী মোহর আলী ও আনিছুর রহমান। অনুষ্ঠানে নার্সারী ক্যাটাগরিতেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অস্ত্র ব্যবসায়ী আটক ॥ অস্ত্র উদ্ধার

বাগেরহাটের মোংলা উপজেলার পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে ৫টি অস্ত্রসহ মুজিবর রহমান (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় ৫টি পাইপগান ছাড়াও আগ্নেয়াস্ত্র তৈরীর বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। আটক মজিবরের বাড়ী বাগেরহাটে। র‌্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর মো. সজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলার স্থায়ী বন্দর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন পিকনিক কর্ণারে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় ওই এলাকায় অবস্থান নিয়ে অবৈধভাবে অস্ত্র সরবরাহের অপেক্ষায় থাকা  মো. মজিবর রহমান (৫৫) র‌্যাব সদস্যদের দেখামাত্র দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে চোর সনাক্তে এলাকাবাসীর ভোট

ইন্দুরকানীতে চোর সনাক্তে এলাকাবাসী ভোট প্রদান করেছে। পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে সম্প্রতি ৫টি অটোভ্যান চুরি হয়। বাজার ব্যবসায়ীরা বিষয়টি একাধিকবার থানা পুলিশকে জানালেও কেউ বাদী না হওয়ায় তারা কোন ব্যবস্থা গ্রহন করতে পারে নি। অবশেষে রবিবার রাতে পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেনের উদ্যোগে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী সম্মিলিতভাবে চোর সনাক্তে ভোটের সিদ্ধান্ত গ্রহন করে। এলাকার সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম পান্নুর সভাপতিত্বে বাজার ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সন্দেহকারী ব্যক্তির নাম গোপনে কাগজে লিখে ব্যালট বাক্সে প্রদান করে। বাজারের ব্যবসায়ীসহ ১৫৩ জন ব্যক্তি ভোট প্রদান করেন। প্রাপ্ত ফলাফলে দেখাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শষ্য কর্তন ও মাঠ দিবস পালিত

বাগেরহাটে শষ্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার কোমরপুর গ্রামে এই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস। সবজি চাষি শীবপদ হুই এর বাড়ির আঙ্গিনায় মাঠ দিবসে স্থানীয় কৃষক প্রতিনিধি চন্দ্র শেখর দাসের সভাপতিত্বে বক্তব্য দেন, আইএফডিসির প্রতিনিধি মাহমুদা খান, উপসহকারী কৃষি কর্মকর্তা অসিত দেবনাথ, কৃষানী শান্তিলতা হুই, ইকবাল হোসেন প্রমুখ বাগেরহাট সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ালমেটের অর্থায়নে সবজি উৎপাদনশীল উন্নয়ন তরান্বিতকরণ প্রকল্পের আওতায় সরেজমিনে শষ্য শসা কর্তন করা হয়। মাঠ দিবসে বক্তারা বলেন, গুটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial