কচুয়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
কচুয়ায় ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা অডিটরিয়ামে মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাশ্বতি এদবর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক দিপক কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা ওবায়দুর রেজা সেলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
Please follow and like us:
« কচুয়ায় মৎস্য সপ্তাহের সমাপনী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় বাথরুম থেকে হাত-পা বাধাঁ অবস্থায় স্কুল ছাত্রী উদ্ধার »
