স্বরূপকাঠীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান
স্বরূপকাঠী উপজেলায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিযে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোইয়াব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, মঙ্গলবার উপজেলার মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরের অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে রানা বেকারীকে ১৫ হাজার টাকা, পন্যের মোড়কে মুল্য না থাকার অভিযোগে ২টি মুদি দোকান থেকে ৬ হাজার ৫০০ টাকা ও বাটখারায় ওজন কম থাকায় মাছ ব্যবসায়ী শুধাংসুকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশ সাথে ছিল।
Please follow and like us:
« ইন্দুরকানীতে জরাজীর্ণ ঘরে পানি কাঁদার মধ্যে পাঠদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে দুঃস্থ মহিলাদের গাভি বিতরণ »
