Tuesday, July 17th, 2018
আল্লাহর প্রতি ঈমান ও নিজেদের মধ্যে ঐক্য এলাকায় উন্নয়নকে তরান্বিত করে … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মহান আল্লাহর প্রতি বান্দাদের ঈমান মজবুত হলে এবং নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় থাকলে সে জনগোষ্ঠি তথা সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিকভাবেই উন্নয়ন সাধিত হয়। দক্ষিণাঞ্চলবাসীর প্রতি আল্লাহর রহমতসহ বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন হয় বলে আমরা এ অঞ্চলের মানুষ বেশী বেশী করে উন্নয়নের অংশীদার হই। এই জন্য কৃতজ্ঞ এলাকাবাসী হিসাবে আমাদের উচিত আগামীতেও যাতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তিনি আজ মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গায় এক অনুষ্ঠানে সমবেতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে দুঃস্থ মহিলাদের গাভি বিতরণ
পিরোজপুরে বেসরকারী সংস্থা ব্রাকের সহায়তায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে দুঃস্থ মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষে গাভি বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর বাইপাস সড়কস্থ ব্রাক কার্যালয়ে ৮ জন দুঃস্থ মহিলাকে একটি করে গাভি প্রদান করা হয়। এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, ব্যাক জেলা কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। গাভি প্রদান অনুষ্ঠানে গাভি পালনের উপকারিতাসহ বাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুক ইত্যাদি প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
স্বরূপকাঠীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান
স্বরূপকাঠী উপজেলায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিযে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ সোইয়াব মিয়া এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, মঙ্গলবার উপজেলার মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরের অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর দায়ে রানা বেকারীকে ১৫ হাজার টাকা, পন্যের মোড়কে মুল্য না থাকার অভিযোগে ২টি মুদি দোকান থেকে ৬ হাজার ৫০০ টাকা ও বাটখারায় ওজন কম থাকায় মাছ ব্যবসায়ী শুধাংসুকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশ সাথে ছিল।
৪০ বছরেও ভবন নির্মাণ হয়নি
ইন্দুরকানীতে জরাজীর্ণ ঘরে পানি কাঁদার মধ্যে পাঠদান
শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, তবে নেই পাঠদান করার মত কোন উপযুক্ত ভবন। জরাজীর্ণ টিনের ছাপরা ঘরে কাঁদা পানির মধ্যে বৃষ্টির দিনে শিক্ষার্থীদের ভিজে ক্লাস করতে হচ্ছে। প্রতিষ্ঠার ৪০ বছর পার হলেও সরকারিভাবে আজও নির্মাণ হয়নি কোন ভবন। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী এস দাখিল মাদ্রাসার চিত্র এটি। ১৯৭৮ সালে ইন্দুরকানী উপজেলার পত্তাশী এস দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়ে ২০০২ সালে এটি এমপিওভুক্ত হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। ২২ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১২ জন এমপিওভুক্ত রয়েছেন। ২টি টিনের ছাপড়া দেয়া ঘর থাকলেও তাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে শহীদদের স্মরণে গাছের চারা বিতরণ
মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের স্মরণে স্বরূপকাঠী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ফলদ, বনজ ও ফুলের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে স্বরূপকাঠী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শিক্ষা অফিসের সামনে বসে চারা বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬ হাজার চারা বিতরণ করা হয়। প্রত্যেকটি প্রতিষ্ঠানে ১৭টি করে চারা বিতরণ করা হয়।
বাগেরহাট পুলিশকে পিকআপ ভ্যান দিয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র
বাগেরহাটের রামপালে নির্মানাধীন ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী বাগেরহাট জেলা পুলিশের কাজে সহযোগিতার জন্য একটি নতুন পিকআপ ভ্যান প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন পিকআপ ভ্যানটি হস্তান্তর করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে পিকআপ ভ্যানটি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, দেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার (প্রাঃ) কোম্পানীর প্রকল্প পরিচালক (পিডি) এস.সি. পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ¦ বাকী তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয়,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন শৃংখলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নজরুল ইসলাম, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, খালেকুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক মো. আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, গ্রাম আদালতবিস্তারিত পড়ুন
পানি বন্দি হয়ে পড়েছে দেড় হাজার পরিবার
বাগেরহাটে পানগুছি ও বলেশ^র নদীতে পানি বৃদ্ধি
অমাবশ্যার প্রভাব, বৃষ্টি ও মৌসুমি বায়ুর চাপে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদী ও বলেশ্বর নদীতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৪/৫ ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে পানগুছি নদীর তীরবর্তী মোড়েলগঞ্জ পৌরসভাসহ কয়েকটি গ্রামের প্রায় দেড় হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে পানগুছি নদীতে ভাঙ্গন। মোড়েলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার জানান, বেড়িবাঁধ না থাকায় পৌরসভার ১, ২, ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জোয়ারের পানিতে কমপক্ষে ৩শ’ পরিবারে রান্না বন্ধ হয়ে গেছে। ১নং ওয়ার্ডে পাকারাস্তা ধ্বসে গেছে, ডুবে গেছে ফেরিঘাট এবং এসিলাহা উচ্চ বিদ্যালয়ের শেণিকক্ষ ও মাঠ।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের সদর উপজেলার হুলারহাট স্টীমার ঘাটে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের আটক করা হয় বলে জানান সদর থানার ওসি। আটকৃতরা হলো ঢাকার বংশাল থানার শহরতলী এলাকার মীর গণি হোসেনের ছেলে মো: নিয়ামুল হোসেন জুনায়েদ (২০) এবং কামরাঙ্গীচর থানার মুসলিম বাগ এলাকার মো: আলাউদ্দিন পাঠানের ছেলে নাঈম পাঠান (১৯)। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল সকাল ৯ টার দিকে হুলারহাট স্টীমার ঘাট এলাকায়বিস্তারিত পড়ুন
সাংবাদিক তপন পালকে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা
সিজেএফবি পাইকগাছা শাখার সদস্য ও দৈনিক জন্মভুমির কপিলমুনি প্রতিনিধি তপন কুমার পালকে মোবাইলের মাধ্যামে হুমকি প্রদান করায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন সিজেএফবি’র পাইকগাছা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সিজেএফবি পাইকগাছা শাখার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি প্রাণ কৃষ্ণ দাশ, সহ-সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, অর্থ সম্পাদক শ্যাম সুন্দর ভদ্র, দপ্তর সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, প্রচার সম্পাদক পঞ্চানন সানা, পাঠাগার সম্পাদক এডভোকেট শিবু প্রসাদ সরকার, প্রশিক্ষণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, নির্বাহী সদস্য শেখ দ্বীন মাহমুদ, স ম নজরুল ইসলাম, এইচএমবিস্তারিত পড়ুন
