পিরোজপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের সদর উপজেলার হুলারহাট স্টীমার ঘাটে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের আটক করা হয় বলে জানান সদর থানার ওসি।
আটকৃতরা হলো ঢাকার বংশাল থানার শহরতলী এলাকার মীর গণি হোসেনের ছেলে মো: নিয়ামুল হোসেন জুনায়েদ (২০) এবং কামরাঙ্গীচর থানার মুসলিম বাগ এলাকার মো: আলাউদ্দিন পাঠানের ছেলে নাঈম পাঠান (১৯)।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল সকাল ৯ টার দিকে হুলারহাট স্টীমার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা থেকে আগত জুনায়েদ ও নাঈমকে তল্লাশী করে তাদের কাছ থাকা দুইটি স্কুল ব্যাগ থেকে দুইটি প্যাকেটে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Please follow and like us:
« সাংবাদিক তপন পালকে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিন্দা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পানগুছি ও বলেশ^র নদীতে পানি বৃদ্ধি »
