পিরোজপুরে দুঃস্থ মহিলাদের গাভি বিতরণ
পিরোজপুরে বেসরকারী সংস্থা ব্রাকের সহায়তায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে দুঃস্থ মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষে গাভি বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পিরোজপুর বাইপাস সড়কস্থ ব্রাক কার্যালয়ে ৮ জন দুঃস্থ মহিলাকে একটি করে গাভি প্রদান করা হয়।
এসময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, ব্যাক জেলা কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
গাভি প্রদান অনুষ্ঠানে গাভি পালনের উপকারিতাসহ বাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুক ইত্যাদি প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) আল্লাহর প্রতি ঈমান ও নিজেদের মধ্যে ঐক্য এলাকায় উন্নয়নকে তরান্বিত করে … আনোয়ার হোসেন মঞ্জু »
