পিরোজপুরে ৪১’শ পিস ইয়াবাসহ ১ জন আটক
পিরোজপুরে ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. হোসাইন সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।রবিবার বিকেল সাড়ে ৫ টার দিকে পিরোজপুর বাইপাস সড়কের বলেশ^র ব্রীজের টোল এর কাছে পুলিশ চেক পোষ্ট থেকে ইয়াবাসহ হোসাইন সোহাগকে আটক করা হয়। আটককৃত সোহাগ জেলার মঠবাড়ীয়া উপজেলার ভেচকি নায়ারহাট এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিম জানান, বলেশ্বর ব্রীজের কাছে বিভিন্ন গাড়িতে চেকপোষ্ট চলাকালে সন্দেহ জনকভাবে সোহাগের সাথে থাকা গুড়ো দুধের কৌটার ভিতর থেকে ৪ হাজার ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিরোজপুর সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, রবিবার বিকেলে পিরোজপুরের বলেশ^র ব্রীজের পুলিশের চেকপোষ্টে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী একটি পরিবহনে তল্লাশী করা হয়। এ সময় অভিনব কায়দায় বহন করা গুড়া দুধের কোটায় ভিতর থেকে ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজনকে আটক করা হয়।
