প্রধান সূচি

পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিটামিন ‘এ’ সম্পর্কিত আলোচনা করেন ডা. নন্দা সেন গুপ্তা।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার ও ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি গৌতম নারায়ন চৌধুরী, দৈনিক ইত্তেফাক পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সংবাদ প্রতিনিধি এ. কে. আজাদ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।

সভায় সিভিল সার্জন অফিস সহকারী তৈয়ব আলী হাওলাদার জানান, এবছর ১ লাখ ২০ হাজার ৩৮৩ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ জুলাই ১৩৭৬টি টিকাদান কেন্দ্রে ৪১৭ জন এনজিও কর্মীসহ মোট ২ হাজার ৭৫২ জন ভলান্টিয়ার ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৫০০ ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬ হাজার ৮৮৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial