Thursday, July 12th, 2018
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের মা এবং ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সহধর্মিনি মরহুমা মমতাজ বেগমের দাফন গতকাল বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। এর আগে বিকেল সাড়ে ৫ টায় মরহুমার জানাযা নামাজ ভান্ডারিয়ার তেলিখালীর হরিণপালা ইকো পার্ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মরহুমার স্বামী আলহাজ্ব শাহাদাৎ হোসেন, বড় ছেলে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে …. এডভোকেট শ. ম. রেজাউল করিম
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (নাজিরপুর-স্বরূপকাঠী-পিরোজপুর সদর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ নির্বাচনে শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে আর মনোনয়ন দিবেন না। তাই আসুন নেত্রী যাকে মনোনয়ন দিবে আমরা সকলে মিলে তার হয়ে কাজ করে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করবো। তিনি বলেন, নির্বাচন আসন্ন এসময় আমাদের নিজেদের মধ্যে কোন মতবিরোধ সৃষ্টির সময় নয়। আমাদের ভুল বোঝাবুঝি ও বিরোধের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপিবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
পিরোজপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন অফিস সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মো. ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিটামিন ‘এ’ সম্পর্কিত আলোচনা করেন ডা. নন্দা সেন গুপ্তা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার ও ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রতিনিধি গৌতম নারায়ন চৌধুরী, দৈনিক ইত্তেফাক পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী, ডেইলী অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দৈনিক সংবাদ প্রতিনিধি এ. কে. আজাদ, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এবং চ্যানেল আই ও দৈনিক সমকাল প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।বিস্তারিত পড়ুন
নাজিরপুরে আলোচিত সেলিম হত্যা
এক বছরেও খুনের রহস্য উদঘাটিত হয়নি ॥ অন্ধকারে পুলিশ
পিরোজপুরের নাজিরপুরে আলোচিত সেলিম হত্যাকান্ডের এক বছর পার হয়েছে গত ৩ জুলাই। এই দীর্ঘদিনেও হত্যাকারীদের গ্রেফতার তো দূরের কথা, হত্যাকরীদের চিহ্নিতও করতে পারেনি পুলিশ। হত্যাকান্ডের রহস্যও উদঘাটন করা যায়নি। এখনো অন্ধকারে রয়েছে পুলিশ। ২০১৭ সালের ৩ জুলাই বিকেলে উপজেলার কালিগঙ্গা নদী থেকে সেলিমের লাশ উদ্ধার করে নাজিরপুর থানা পুলিশ। এসময় সেলিমের মাথায়, কপালে ও ডান চোখে একাধিক কোপের জখম পাওয়া যায়। তখন পুলিশ ধারণা করে দুর্বৃত্তরা সেলিমকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দিয়েছে। এ ঘটনায় ২০১৭ সালের ৩ জুলাই রাতে সেলিমের মাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা
ইন্দুরকানীতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে জড়াজীর্ণ ভবনের টিনের চালা দিয়ে পানি পড়ায় শিক্ষার্থীরা ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিচ্ছে। উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর-পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসার অর্ধ বার্ষিকী পরীক্ষায় এভাবে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। এ শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হলেও সরকারীভাবে এখনও কোন ভবন নির্মিত হয়নি। স্থানীয় দানে ৩টি টিনশেড ঘরে কাঠের বেড়া দিয়ে তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে। কিন্তু টিনের ছাউনিও দুই বছর ধরে বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে যাওয়ায় স্বাভাবিক বৃষ্টিতেই শ্রেণী কক্ষে পানি পড়ে। ব্যহত হচ্ছে পাঠদান। তারপরও পরীক্ষা দিতে এসে বাধ্য হয়ে শিক্ষার্থীরাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে
স্বরূপকাঠী উপজেলার গনকপাড়া বাজার সংলগ্ন বড় লোহার ব্রীজটি বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ভেঙ্গে পড়েছে। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে। ব্রীজটির একপ্রান্তে গনকপাড়া বাজার, ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয় এবং অপরপ্রান্তে গনকপাড়া ইউনিয়ন পরিষদ, বেলেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন এ ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। গুরুত্বপুর্ন এ ব্রীজটি ভেঙ্গে পড়ায় ছাত্র ছাত্রীসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জানা গেছে বুধবার বালুভর্তি বাল্কহেডটি চিলতলা এলাকায় একটি রাস্তায় বালু দিতে যাওয়ার সময় ওই ব্রীজের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে ব্রীজের মাঝখানের একাংশ ভেঙ্গে খালে পড়ে যায়। উল্লেখ্য, তিন বছর পূর্বেবিস্তারিত পড়ুন
কচুয়ায় ছাত্রলীগ নেতাকে হামলার ঘটনায় আটক ৫
বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাজরা ইশতিয়াক রেজা বাহাদুরের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কচুয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার শিয়লকাঠি গ্রামের আমজাদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৫), বয়াসিঙ্গা গ্রামের আজহার সরদারের ছেলে কামরুল হাসান সরদার (৩০), বক্তারকাঠি গ্রামের মৃত আব্দুল কাদের শিকদারের ছেলে নাহার শিকদার (৪২), সোনাকান্দর গ্রামের গাজী ফখররুদ্দিন আহমেদের ছেলে গাজী জাবদের হোসেন (৫২) এবং গজালিয়া গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে মো. আলাউদ্দিন (৫০)। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল কবিরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ ॥ নিহত-১ : আহত ৩
বাগেরহাটে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে মোকারম হোসেন (৪০) নামের একজন নিহত হয়েছেন। এসময় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্দার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত মোকারম হোসেন ফরিদপুর জেলার কানাইপুর এলাকার বাসিন্ধা। আহতরা হলেন, মনির, কামাল ও ফয়সাল। এদের সকলের বাড়ি ফরিদপুরে। উদ্ধার কাজে অংশ নেয়া ফায়ার সার্ভিস ও ডিফেন্সের বাগেরহাট উপ-সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার জিরোপয়েন্ট এলাকায় ট্রাকবিস্তারিত পড়ুন
