স্বরূপকাঠীতে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে
স্বরূপকাঠী উপজেলার গনকপাড়া বাজার সংলগ্ন বড় লোহার ব্রীজটি বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ভেঙ্গে পড়েছে। বুধবার সন্ধায় এ ঘটনা ঘটে।
ব্রীজটির একপ্রান্তে গনকপাড়া বাজার, ইউ আর কে মাধ্যমিক বিদ্যালয় এবং অপরপ্রান্তে গনকপাড়া ইউনিয়ন পরিষদ, বেলেডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিদিন এ ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। গুরুত্বপুর্ন এ ব্রীজটি ভেঙ্গে পড়ায় ছাত্র ছাত্রীসহ হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
জানা গেছে বুধবার বালুভর্তি বাল্কহেডটি চিলতলা এলাকায় একটি রাস্তায় বালু দিতে যাওয়ার সময় ওই ব্রীজের খুঁটিতে সজোরে ধাক্কা দিলে ব্রীজের মাঝখানের একাংশ ভেঙ্গে খালে পড়ে যায়।
উল্লেখ্য, তিন বছর পূর্বে অপর একটি বাল্কহেডের ধাক্কায় একই এলাকায় দৈহারী ব্রীজটিও নদীতে ভেঙ্গে পড়ে যায়। এক বছর অতিবাহিত হলেও দৈহারী ব্রীজটি আজও নির্মিত না হওয়া এলাকাবাসি চরম দুর্ভোগ পোহাচ্ছে।
