প্রধান সূচি

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের মায়ের জানাযা ও দাফন সম্পন্ন

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের মা এবং ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সহধর্মিনি মরহুমা মমতাজ বেগমের দাফন গতকাল বৃহস্পতিবার বিকেলে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।
এর আগে বিকেল সাড়ে ৫ টায় মরহুমার জানাযা নামাজ ভান্ডারিয়ার তেলিখালীর হরিণপালা ইকো পার্ক সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে মরহুমার স্বামী আলহাজ্ব শাহাদাৎ হোসেন, বড় ছেলে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, অন্য দুই ছেলে বিশিষ্ট ব্যবসায়ী শামসুউদ্দিন ও সালাউদ্দিনসহ মরহুমার আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
জানাযা নামাজে পিরোজপুরের পুলিশ মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মজিবুর রহমান খালেক, জাতীয়পার্টি (জেপি)’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ন আহবায়ক এবং উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. অনিকুজ্জামান অনিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জানাযা নামাজে জেলার সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপজেলার ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, জেলা পরিষদ সদস্যবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার জাতীয়পার্টি (জেপি) ও ছাত্র সমাজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।
উল্ল্যেখ, গত মঙ্গলবার চিাকৎসার জন্য লঞ্চযোগে ঢাকায় নেয়ার পথে রাত সোয়া ১২ টার দিকে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের মা মমতাজ বেগম ইন্তেকাল করেন।
আগামী ২১ জুলাই শনিবার দুপুর ১২ টায় ভান্ডারিয়ার তেলিখালী হরিণপালা ইকো পার্ক সংলগ্ন মাঠে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial