নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে …. এডভোকেট শ. ম. রেজাউল করিম
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (নাজিরপুর-স্বরূপকাঠী-পিরোজপুর সদর) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হলে সকল ভেদাভেদ ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এ নির্বাচনে শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে আর মনোনয়ন দিবেন না। তাই আসুন নেত্রী যাকে মনোনয়ন দিবে আমরা সকলে মিলে তার হয়ে কাজ করে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করবো।
তিনি বলেন, নির্বাচন আসন্ন এসময় আমাদের নিজেদের মধ্যে কোন মতবিরোধ সৃষ্টির সময় নয়। আমাদের ভুল বোঝাবুঝি ও বিরোধের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী জামায়াত-বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এসময় তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, শেখ হাসিনা না হলে আমরা পদ্মাসেতু পেতাম না। দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর হতো না। ৬ লেনের রাস্তা এ অঞ্চলের মানুষ পেতো না।
বুধবার সন্ধ্যায় উপজেলার মালিখালী ইউনিয়নের মালিখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মালিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিধু ভুষণ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভার একই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলম এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না। তারা সকলেই তাদের বক্তব্যে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দেবেন তার হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
জনসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গৌতম রায় চৌধুরী, জেলা যুবলীগের সাবেক আহবায়ক পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাদুল্লাহ লিটন, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট এসএম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম প্রমূখ।
