পিরোজপুর জেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা
পিরোজপুর জেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে আয়ের পরিমান ধরা হয়েছে ৫৬ কোটি ৬৩ লক্ষ ২২ হাজার ৬৯১ টাকা। সমপরিমান অর্থই ব্যয়ের খাতে ধরা হয়েছে।
বাজেট সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা চৈতি, রফিকুল ইসলাম সুমন, মামুন হোসাইন বাবলু ও আজিজুল হক। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের আয়ের খাতগুলোর মধ্য রয়েছে স্থানীয় কর, মাসুল আদায়, (টোল), বিভিন্ন ধরনের ফি, বিভিন্ন প্রকার সম্পত্তি হতে আয়, সরকারি অনুদান ইত্যাদি। অন্যদিকে ব্যয়ের খাত হিসেবে ধরা হয়েছে বিভিন্ন ধরণের সংস্থাপন ব্যয়, উন্নয়ন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড প্রভূতি।
