Tuesday, July 10th, 2018
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জনসভা
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে জনসভা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহামান, জেলাবিস্তারিত পড়ুন
পিরোজপুর জেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা
পিরোজপুর জেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ এ বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে আয়ের পরিমান ধরা হয়েছে ৫৬ কোটি ৬৩ লক্ষ ২২ হাজার ৬৯১ টাকা। সমপরিমান অর্থই ব্যয়ের খাতে ধরা হয়েছে। বাজেট সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য রেবেকা সুলতানা চৈতি, রফিকুল ইসলাম সুমন, মামুন হোসাইন বাবলু ও আজিজুল হক। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের আয়ের খাতগুলোর মধ্য রয়েছে স্থানীয় কর, মাসুলবিস্তারিত পড়ুন
কাউখালীর পাচঁ নদীতে মিলছে না ইলিশ ॥ বিপাকে জেলেরা
ভরা মৌসুমের শুরুতে পিরোজপুরের কাউখালীর কচা, সন্ধ্যা ও কালিগঙ্গাসহ ৫টি নদীতে কাক্সিক্ষত ইলিশের দেখা পাচ্ছে না জেলেরা। ইলিশ ধরা না পড়ায় অভাব-অনটনে ধারদেনা করে চলছে জেলে পরিবারের সংসার। উপজেলা মৎস্য অধিদফতর জানায়, উপজেলায় দেড় হাজার জেলে রয়েছে। এদের অধিকাংশই কচা, সন্ধ্যা, গাবখান ও কালিগঙ্গা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। প্রতিবছর মে মাসে কিছুটা কম থাকলেও জুন মাসের শুরু থেকেই জেলেদের জালে ধরা দেয় রূপালি ইলিশ। জালে ধরা পড়া ইলিশের দেখা পেয়ে হাসিতে ভরে ওঠে জেলেদের মুখ। সারা বছরের ধারদেনা শোধ করতে থাকেন দরিদ্র জেলেরা। কিন্তু এবছর মাছ ধরারবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
ভান্ডারিয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় হাসপাতাল মাঠে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বেগম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফইনাল খেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বেগম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৬৩নং আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ১০নং ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ৬৮নং হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-৩ গোলে ১৬৩নং আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফিবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট
জেলার মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু ফুটবল কাপ টুর্নামেন্ট-২০১৮ এর চুড়ান্ত খেলায় উপজেলার ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ধানিসাফাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এ জমজমাট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষক মাইনুল ইসলাম, সুমন্ত্র হালদার, ম্যনেজিং কমিটির সদস্য কামাল খান, স্বাধীন খান হিরা প্রমুখ।¬
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলার মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের বাংলালিংক টাওয়ারের সামনের সড়কে অভিযান চালিয়ে সোহেল প্যাদা (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার শরীর তল্লাশী করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত সোহেল উপজেলার আমড়াগাছিয়া গ্রামের ফজলুল হক প্যাদার ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, সোহেল পেশাদার মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে থানায় আরো পৃথক দুটি মাদক মামলা রয়েছে। আটককৃত সোহেলকে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত ॥ অস্ত্র ও গুলি উদ্ধার
পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু (২৬) নিহত হয়েছে। এসময় র্যাব ঘটনাস্থল থেকে একনলা দেশে তৈরী ১টি বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ২টি রামদা ও ৩১ রাউন্ড বন্দুকের তাজাগুলি উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৬ টায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যু বাহিনীর অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। বনদস্যু বাহিনী র্যাবের অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। প্রায়বিস্তারিত পড়ুন
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ ॥ চার ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশকরার অপরাধে আবারও ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে পানির মধ্যে পুশকরা চিংড়ি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে থেকে মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ পানির ড্রামসহ চিংড়ি মাছ জব্দ করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল আউয়াল খড়িয়া গ্রামের চিংড়ি ব্যবসায়ী আব্দুস সালাম, ইমদাদুল হক, ছমির সানা ও কামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও পেশকার সাকিরুল ইসলাম। এদিকে, এলাকায় অভিযানবিস্তারিত পড়ুন
স্থানীয় সরকার সেবার মান উন্নয়নে
ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সাথে সনাকের মতবিনিময় সভা
মঙ্গলবার সকালে পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং সনাক, পিরোজপুরের সহযোগিতায় স্থানীয় সরকার সেবার মান উন্নয়নে ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিগণের সাথে সনাক এর এক মতবিনিময় সভা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। টিআইরি’র এরিয়া ম্যানেজার-সিই, পুলক রঞ্জন পালিতের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুর রহমান রাজু মোল্লা। সভায় ইউনিয়ন পরিষদকে জনবান্ধব করার জন্য তথ্য প্রকাশ/তথ্যের উন্মুক্ততা, বাজট, পরিকল্পনা, বরাদ্দ, উন্নয়ন প্রকল্পের তালিকা ও ই-সেবা কেন্দ্র সম্পর্কিত, প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট/ ওয়েব পোর্টাল, নোটিশ বোর্ড হালনাগাদকরণ, অভিযোগ গ্রহণ, প্রজ্ঞাপন ও সুবিধাভোগীর তালিকা (বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা,বিস্তারিত পড়ুন
কচুয়ায় ছাত্রলীগ আহবায়ককে হত্যার চেষ্টা
বাগেরহাটের কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে ৪ টার দিকে ঢাকা থেকে ফেরার পথে উপজেলা সদরের আড়িয়ামর্দন এলাকায় ভ্যান যোগে পৌছালে ৪/৫ জনের মুখোশধারী দুর্বৃত্তরা তার গতিরোধ করে হামলা চালায়। এতে তার দু-হাত ও পায়ে গুরুত্বর জখম হয়। পরে এলাকাবাসী বাহাদুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুরের উপর হামলার প্রতিবাদে কচুয়া বাজার বনিকবিস্তারিত পড়ুন
