মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট
জেলার মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু ফুটবল কাপ টুর্নামেন্ট-২০১৮ এর চুড়ান্ত খেলায় উপজেলার ৫৬নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ধানিসাফাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান ট্রফি অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে শহীদ মোস্তফা খেলার মাঠে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের এ জমজমাট খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, শিক্ষক মাইনুল ইসলাম, সুমন্ত্র হালদার, ম্যনেজিং কমিটির সদস্য কামাল খান, স্বাধীন খান হিরা প্রমুখ।¬
Please follow and like us:
« মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট »
