প্রধান সূচি

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত ॥ অস্ত্র ও গুলি উদ্ধার

পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু (২৬) নিহত হয়েছে। এসময় র‌্যাব ঘটনাস্থল থেকে একনলা দেশে তৈরী ১টি বন্দুক, ২টি ওয়ান শুটারগান, ২টি রামদা ও ৩১ রাউন্ড বন্দুকের তাজাগুলি উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ৬ টায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন জানান, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এলাকায় একটি বনদস্যু বাহিনীর অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। বনদস্যু বাহিনী র‌্যাবের অবস্থান বুঝতে পেরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধাঘন্টা গুলি বিনিময়ের পর দস্যুরা গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একনলা দেশে তৈরী বন্দুক, দুইটি ওয়ান শুটারগান, দুইটি রামদা এবং ৩১ রাউন্ড বন্দুকের তাজাগুলিসহ অজ্ঞাতনামা এক বনদস্যুর মৃতদেহ উদ্ধার করা হয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. নুরুদ্দিন বাদী হয়ে দুইটি মামলা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহট মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial