আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জনসভা
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরে জনসভা করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভার প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ও পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহজাহান খান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মতিউর রহামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল, জেলা আওয়ামী
লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সামতির সভাপতি এডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, জেলা কৃষক লীগের সভাপতি দুর্গাপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. চাঁন মিয়া মাঝি, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল মন্ডল, জেলা শ্রমিক লীগের আহবায়ক মজনু তালুকদার, কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ খান, জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, জেলা
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান মানিক, পৌর যুবলীগের আহবায়ক কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা তাঁতী লীগের সভাপতি মো. আক্তারুজ্জামান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ।
সভা পরিচালনা করেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. তৌহিদুল ইসলাম হিরু।
জনসভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাসুদ আহম্মেদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মিঠুসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, ওলামা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তরা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের উন্নয়ন হয়, জনগণের উন্নয়ন হয়। আওয়ামী লীগের সরকারের সময়ে যে উন্নয়ন হয়েছে তা বিশ্বে রোল মডেল হিসেবে দেখা হয়। তাই উন্নয়নের স্বার্থেই আওয়ামী লীগকে আবারো রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ যে সব উন্নয়ন করছে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে তা বন্ধ করে দেবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প আর কিছু হতে পারেনা।
