স্বরূপকাঠীতে বিদেশী বিয়ারসহ ব্যবসায়ী গ্রেফতার
স্বরূপকাঠী উপজেলায় ৫ ক্যান বিদেশী বিয়ারসহ মো. রুহুল আমিন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল উপজেলার মিয়ারহাট বন্দরের বিসমিল্লাহ ষ্টোরে অভিযান চালিয়ে দোকান মালিক রুহুল আমিনকে ৫ ক্যান বেলজিয়ান বিয়ারসহ আটক করেন। পরে র্যাব-৮ বরিশাল এর ডিএডি মো. নুর উদ্দিন বাদী হয়ে ওইদিন রাতে স্বরূপকাঠী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রুহুল আমিনকে থানায় সোপর্দ করেন। রুহুল আমিন বলদিয়া ইউনিয়নের গগন গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
Please follow and like us:
« কচুয়ায় দুই চোর আটক (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা »
