প্রধান সূচি

Monday, July 9th, 2018

 

পাইকগাছায় সামাজিক বনায়ন উপকারভোগীদের সচেতনা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

পাইকগাছায় সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগীদের অধিকার, কর্তব্য ও সচেতনা বৃদ্ধি মূলক ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় ও উপজেলা বন বিভাগ এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স.ম. বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা সমন্বয়কারীবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি

পিরোজপুরে জেলা বিএনপির প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ১০ টায় জেলা বিএনপি কার্যালয়ে নেতা-কর্মীরা অনশন কর্মসূচিতে যোগ দেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কেন্দ্রীয় নেতা এলিজা জামান, আব্দুস সালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসির, সেখ শহীদুল্লাহ শহীদ, সাইদুল ইসলাম কিসমত, মির্জা জহুরুল হক, মিজানুর রহমান শাহীন, রিয়াজউদ্দিন রানা প্রমুখ।


স্কুল শিক্ষকসহ গাঁজাসহ আটক-২

পাইকগাছায় গাঁজাসহ স্কুল শিক্ষকসহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে রাড়–লী ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আরাজী ভবানীপুর গ্রামের শংকর কুমার পালের ছেলে ও শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনীষ কান্তি ওরফে রাজীব পাল (৩৮)কে গণেশের মোড় এলাকা থেকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপরদিকে, রাড়–লী গ্রামের মৃত বছির শেখের ছেলে আবুল হোসেন (৫৫)কে নিজ বসত বাড়ীর সামনে থেকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। আটক দু’ব্যক্তিকে গতকাল সোমবার সকালেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দু’ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দু’ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত ১৫ কেজি চিংড়ি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিনহাজচক এলাকার ব্যবসায়ী মনোজিত মন্ডল (৩৫) ও পশ্চিম কাইনমুখী গ্রামের ব্যবসায়ী শ্যামল মন্ডল (২৭) উভয়কে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পুশকৃত ১৫ কেজি চিংড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল আউয়াল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সহকারী মৎস্য কর্মকর্তা এস.এম. শহিদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা তানভির আহম্মেদ, ক্ষেত্র সহকারী সুজিতবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

পাইকগাছায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, এসআই সহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, সেনেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আব্দুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক গাজী, মাওলানা হাফেজ জালাল উদ্দীন,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বিদেশী বিয়ারসহ ব্যবসায়ী গ্রেফতার

স্বরূপকাঠী উপজেলায় ৫ ক্যান বিদেশী বিয়ারসহ মো. রুহুল আমিন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি দল উপজেলার মিয়ারহাট বন্দরের বিসমিল্লাহ ষ্টোরে অভিযান চালিয়ে দোকান মালিক রুহুল আমিনকে ৫ ক্যান বেলজিয়ান বিয়ারসহ আটক করেন। পরে র‌্যাব-৮ বরিশাল এর ডিএডি মো. নুর উদ্দিন বাদী হয়ে ওইদিন রাতে স্বরূপকাঠী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রুহুল আমিনকে থানায় সোপর্দ করেন। রুহুল আমিন বলদিয়া ইউনিয়নের গগন গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।


কচুয়ায় দুই চোর আটক

কচুয়া থানায় চুরির মামলায় দুই আসামীকে হোগলাপাশার বলেশ্বর নদীর চর এলাকা থেকে আটক করেছে পুলিশ। গত ২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মিজানুর রহমান মোড়েলগঞ্জের মহিষপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর সহযোগিতায় অভিযান চালিয়ে হোগলাপাশার বলেশ্বর নদীর চর এলাকা থেকে তাদের আটক করেন। আটককৃতরা হল, পিরোজপুর সদর উপজেলার উত্তর নামাজপুর গ্রামের দেলোয়ার হোসেন শেখের ছেলে মাদক বিক্রেতা জাহিদুল ইসলাম জাহিদ (২৮) এবং ঝনঝনিয়া গ্রামের হাতেম আলীর ছেলে মুনসুর ফকির (৩২)। আটক জাহিদ এর নামে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১২১/০৪ নং মামলাসহ বিভিন্ন থানায় মাদক, ছিনতাই,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial