প্রধান সূচি

পাইকগাছায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রথমার্ধের খেলায় দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া বীরেন্দ্রনাথ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ ব্যবধানে পারজিত করে হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পাখি খাতুন। দ্বিতীয়ার্ধের খেলায় গদাইপুর ইউনিয়ন মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ ব্যবধানে পরাজিত করে রাড়–লী ইউনিয়নের বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিজানুর রহমান।

খেলা শেষে ইউএনও মো. ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আউয়াল, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, জ্যোতি শংকর রায়, ঝংকর ঢালী, ইসলামুল হক মিঠু, নয়ন সাহা, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, সেলিনা পারভীন, শহিদুল ইসলাম, নূরুজ্জামান, রবীন্দ্রনাথ, ডা. মৃন্ময় মন্ডল, সাংবাদিক মো. আব্দুল আজিজ, এন ইসলাম সাগর ও কৃষ্ণ রায়, শিক্ষক আলমগীর হোসেন ও এসএম আমিনুর রহমান লিটু।

ধারাভাষ্যে ছিলেন, মহাসিন আজম, অনুপ কুমার, আব্দুল লতিফ ও দিপক কুমার। খেলা পরিচালনা করেন, এসকে আছাদুল্লাহ মিঠু, অজয় কুমার, খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক ও রফিকুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial