Wednesday, July 4th, 2018
শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত থাকবে …. এডভোকেট শ. ম. রেজাউল করিম
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম বলেছেন, বিশে^র সাথে তাল মিলিয়ে দেশ আজ উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রাসহ দেশের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। কেননা তিনি পুনরায় দেশের প্রধানমন্ত্রী না হলে শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রাসহ দেশের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ হবে। তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে। এ লক্ষে সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজবিস্তারিত পড়ুন
পিরোজপুরে সরকারি কলেজের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
পিরোজুপর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালামের (৫৯) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। বুধবার দুপুরে পুলিশ পিরোজপুর পৌর শহরের রাজারহাটস্থ তার ভাড়াটে বাসা থেকে এ মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি বাসার রান্না ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ছিল। কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ শিক্ষকের বাড়ি বরগুনা জেলা শহরের কোরক এলাকায়। তার পিতার নাম আইন উদ্দিন হাওলাদার। তিনি পিরোজপুরে আট বছর ধরে শিক্ষকতা পেশায় কর্মরত ছিলেন বলে কলেজের শিক্ষক সমিতির সম্পাদক সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর হোসেন জানান। তিনি আরও জানান, বুধবার সকাল ৯ টার মধ্যে নিয়মিত কলেজে আসা এইবিস্তারিত পড়ুন
পরকীয়ার জের : নাজিরপুরে একজনকে কুপিয়ে জখম
পিরোজপুরের নাজিরপুরে পরকীয়ার জেরে মাসুম মোল্লা (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা শেখমাটিয়া ইউনিয়নের আমতলা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মাসুম মোল্লাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। মাসুম মোল্লা উপজেলার সেখমাটিয়া গ্রামের মৃত আনোয়ার মোল্লার ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাসুম মোল্লার সাথে তার চাচাতো ভাই কামরুল মোল্লার স্ত্রী মুক্তার সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। মাসুম ঢাকায় রড় মিস্ত্রীর কাজে করায় বেশীর ভাগ সময়ই তাকে ঢাকায় অবস্থান করতে হয়। বিগত এক বছর পূর্বে মুক্তা তারবিস্তারিত পড়ুন
শরণখোলার পাউবো’র দেড় কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন
বাগেরহাটের শরণখোলার সাউথখালীতে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের প্রায় দেড় কিলোমিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। জোয়ারের পানি ৮টি গ্রামে প্রবেশ করে আমনের বীজতলা, মাছের ঘের ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাতে আকষ্মিকভাবে বাঁধের বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানান, উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদী সংলগ্ন বগী থেকে গাবতলা আশার আলো মসজিদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পাউবোর বাঁধ সম্পূর্ন নদীতে বিলিন হয়ে গেছে। জোয়ারের পানি এখন ওই ইউনিয়নের ৮টি গ্রামে ওঠানামা করছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাাত্রা ব্যাহত, আমনের বীজতলা ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাবের ভেজাল বিরোধী অভিযান
ভোক্ত অধিকার সংরক্ষন আইনের আওতায় পিরোজপুরে ভেজাল বিরোধী অভিযান করেছে র্যাব-৮। বুধবার পিরোজপুর পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তুহিন হোসেন বিভিন্ন অভিযোগে বাজরের ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। অভিযুক্তরা হলেন, মো. হানিফ গাজী, সাব্বির হোসেন, মো. নেছার, কানাই দাস, দিবস সাহা, মো. জাকির, রন সাহা, অমল সাহা, বাসু দেব, বেদাস্ত সাহা, নিতাই সাহা। অভিযানের নেতৃত্ব দেন বরিশাল র্যাব-৮ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. আউয়াল হোসেন খান। তিনি জানান, ভোক্ত অধিকার আইনের আওতায় এ অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
পাইকগাছায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে প্রথমার্ধের খেলায় দেলুটি ইউনিয়নের গেওয়াবুনিয়া বীরেন্দ্রনাথ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ ব্যবধানে পারজিত করে হরিঢালী ইউনিয়নের নোয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পাখি খাতুন। দ্বিতীয়ার্ধের খেলায় গদাইপুর ইউনিয়ন মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ ব্যবধানে পরাজিত করে রাড়–লী ইউনিয়নের বাঁকা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিজানুর রহমান। খেলা শেষে ইউএনও মো. ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন
পাইকগাছার গৌরঙ্গখালী খাস খাল আবারও জবর দখল
পাইকগাছার গৌরঙ্গখালী খাস-খাল আবারও জবর দখলকারীদের কবলে পড়েছে। খালটি দখল করে কেউ কেউ দোকান, মাছের ডিপো গড়ে তুলেছে এবং অনেকেই বাঁশ পুতে জায়গার সীমানা নির্ধারণ করে রেখেছে। গৌরঙ্গখালী খাস-খালটি জবর-দখল হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের বিল পরাণ মালি ও কচুবুনিয়ার মধ্য দিয়ে খালটি প্রবাহিত। খালের দক্ষিণ পাশ দিয়ে ইটের সলিংএর রাস্তা রয়েছে। গদাইপুর ইউনিয়নের ৪-৫টি গ্রামের উক্ত খাল দিয়ে বর্ষা মৌসুমে পানি নিষ্কাসনের একমাত্র পথ। খালটি এভাবে দখল হলে এলাকার পানি নিষ্কাসনের বাঁধা গ্রস্থ হবে। যার ফলে এলাকায় প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। উল্লেখ্য, ইতোপূর্বেওবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে অবশেষে নির্মিত হল দুই উপজেলার সংযোগ সেতু
একযুগ পর নির্মিত হল ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ দুই উপজেলার পথেরহাট সংযোগ সেতু। উপজেলার বালিপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের বলেশ^র খালের উপর এডিবির অর্থায়নে একযুগ আগে সেতুটি নির্মিত হয়েছিল। কিন্তু ২০০৭ সালে সিডরে সেতুটি বিধ্বস্ত হয়ে গেলে চলাচল বন্ধ হয়ে যায়। পরে এলাকাবাসী বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করে। সেতুটির পশ্চিম প্রান্তে মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়ন এবং পূর্ব প্রান্তে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন অবস্থিত। দুই প্রান্তেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এই সেতুটি পার হয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী সহ হাজার হাজার লোক চলাফেরা করেন। একযুগবিস্তারিত পড়ুন
কাউখালীতে জাতীয় মহিলা পার্টি কর্মী সভা
বুধবার কাউখালী উপজেলা জাতীয় মহিলা পার্টির (জেপি)’র কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা মহিলা পার্টির সভানেত্রী সাহিদা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী সাবেক ইউপি সদস্য বেবী বেগম, আমরাজুড়ি ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী রেহেনা পারভীন, সাবেক ইউপি সদস্য শিরিন বেগম, কাউখালী ইউনিয়ন মহিলা পার্টির সভানেত্রী সাহিনুর বেগম, হাফিজা বেগম, মনিরা বেগম, ইসরাত জাহান, রুবি বেগম, নাদিরা বেগম, সারমিন বেগম, মুরপিয়া বেগম, হাছিনা বেগম, লাইজু বেগম, মরিয়ম বেগম, জাহানরা বেগম, রুবি বেগম প্রমুখ।
পাইকগাছার কৃষক সবুর মোড়লের গাছে ব্যাপক খেঁজুর ধরেছে
পাইকগাছার কৃষক সবুর মোড়লের প্রায় ১ ফুট উচ্চতা খেঁজুর গাছে ব্যাপক পরিমাণ খেঁজুর ধরেছে। ছোট গাছটিতে প্রায় ২৭ কাধি খেঁজুর ধরেছে। প্রতি কাদিতে খেঁজুরের পরিমাণ ৩ থেকে ৪ কেজি। এতো ছোট গাছে ব্যাপক পরিমাণ খেঁজুর হওয়ায় এলাকার উৎসুক খেঁজুর দেখার জন্য লোকজন ভীড় করছে। তাছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সহ উর্দ্ধতন কৃষি কর্মকর্তারা সবুর মোড়লের খেঁজুর গাছটি পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের সবুর মোড়ল এলাকার একজন সফল কৃষক। ইতিমধ্যে তিনি ড্রাগন, চুইঝালসহ বিভিন্ন ফল ও চারা উৎপাদনে সফল হয়েছেন। সফল চাষী হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে। তার বাড়ীর উঠানেরবিস্তারিত পড়ুন
