প্রধান সূচি

পিরোজপুরে কৃষি বিভাগের উদ্যোগে রিভিও ওয়ার্কশপ অনুষ্ঠিত

পিরোজপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলের ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে লক্ষে কৃষি সহায়ক প্রকল্পের আওতায় ২০১৭-১৮ বছরের রিভিও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধন করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওমর আলী সেখ।

পিরোজপুর কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোঃ জাফর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়।

ওয়ার্কশপে এলজিইডি, কৃষি গবেষনা কেন্দ্রের কর্মকর্তা, সাংবাদিকসহ কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial