Wednesday, June 27th, 2018
পিরোজপুরে জাতীয় পুষ্টি পরিকল্পনা বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) এর আওতায় পুষ্টি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষে বহু অংশীদারিত্বের সমন্বয়মূলক আলোচনার উদ্দেশ্যে পিরোজপুরে ‘দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা ২০১৬-২০২৫ (এনপিএানে-২) এর উপর জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম। কর্মশালায় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, মৎস্য বিভাগ, কৃষি বিভাগ, মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, প্রেসক্লাব প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পিরোজপুরে কৃষি বিভাগের উদ্যোগে রিভিও ওয়ার্কশপ অনুষ্ঠিত
পিরোজপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলের ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের জীবনমান উন্নয়নের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়নে লক্ষে কৃষি সহায়ক প্রকল্পের আওতায় ২০১৭-১৮ বছরের রিভিও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধন করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওমর আলী সেখ। পিরোজপুর কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোঃ জাফর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়। ওয়ার্কশপে এলজিইডি, কৃষি গবেষনা কেন্দ্রের কর্মকর্তা, সাংবাদিকসহ কৃষি বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুর পৌর এলাকার নরখালী থেকে বুধবার দুপুরে ইয়াবাসহ সোহাগী বেগম (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ২০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, সোহাগী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে হাতে নাতে সোহাগী বেগমকে ইয়াবাসহ গ্রেফতার করে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত সোহাগী বেগম অনেক দিন ধরেই ইয়াবা বেচা কেনার সাথে সম্পৃক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাইবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইন্দুরকানীতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বিদ্যুৎ ও জ্বালানী কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এমএস ব্রজ গোপাল দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মীর একেএম আবুল খায়ের, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, সাংবাদিক এম আহসানুল ছগির, খান মো. নাসির উদ্দিন, শিক্ষক তপন কুমার, নাসরিন আক্তার প্রমুখ। বক্তৃতা প্রতিযোগিতায় ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইমাম আব্দুল্লাহ হোসাইন প্রথম স্থান, একই বিদ্যালয়েবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিত
ভান্ডারিয়া উপজেলায় বুধবার ১৩৩ কেভি ভোল্টের উপজেলা আবাসিক বিদ্যুৎ বিভাগ সরবরাহ ও ওজোপাডিকো লিমিটেডের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে “নবায়ন যোগ্য জ্বালানী, দক্ষতা ও জ্বালানী সংরক্ষন” বিষয় ভিত্তিক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ওজোপাডিকো’র আবাসিক প্রকৌশলী মো. দেলায়ার হোসেন খান, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বাবুল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ৬ লক্ষ টাকা নিয়ে যুবক উধাও ॥ ৭ দিনেও সন্ধান মেলেনি
ইন্দুরকানীতে ৬ লক্ষ টাকা নিয়ে যুবক উধাও হওয়ার ৭ দিনেও তার কোন সন্ধান মেলেনি। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ২১ জুন উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের সুরাত মোল্লার ছেলে আবুল বাসার মোল্লা (২৫) জমি বিক্রির ৬ লক্ষ টাকা ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে সে বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। এঘটনায় নিখোঁজের পিতা সুরাত মোল্লা গত সোমবার ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সুরাত মোল্লা জানান, গত বৃহস্পতিবার জমি বিক্রির ৬ লক্ষ টাকাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে স্কুল ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা
ইন্দুরকানীতে রাতের বেলা ঘরে ঢুকে এক স্কুল ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টা করেছে চোরবেশী এক মাদক ব্যবসায়ী। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে চোর পালানোর সময় এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের স্কুল শিক্ষক জসিম উদ্দিনের বাড়িতে একই গ্রামের তোবারেক গাজীর ছেলে মাদক ব্যবসায়ী তারা গাজী (৩৫) ঘরের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে পড়ে। এসময় বারান্দায় ঘুমিয়ে থাকা তার স্কুল পড়–য়া মেয়ে বিষয়টি টের পেলে অভিযুক্ত চোর তারা গাজী তার মুখ চেপে ধরে তাকে তুলে নেয়ার চেষ্টা করে। স্কুল ছাত্রীর পিতা চিৎকার শুনে জেগেবিস্তারিত পড়ুন
