প্রধান সূচি

ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর পৌর এলাকার নরখালী থেকে বুধবার দুপুরে ইয়াবাসহ সোহাগী বেগম (৩০) নামে এক  নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ২০৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, সোহাগী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে হাতে নাতে সোহাগী বেগমকে ইয়াবাসহ গ্রেফতার করে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোঃ দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত সোহাগী বেগম অনেক দিন ধরেই ইয়াবা বেচা কেনার সাথে সম্পৃক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial