পাইকগাছায় শফি ডাকাত আটক
পাইকগাছায় অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফি ডাকাতকে আটক করা হয়েছে। আটক শফি গাজী ওরফে শফি ডাকাত (৩৬) উপজেলার কৃষ্ণনগর গ্রামের এন্তাজ গাজীর ছেলে।
থানায় দায়ের করা জিআর ১৬/১৪ ও এসটিসি ৪৯/১৪ নং মামলায় বিশেষ ট্রাইবুনাল কোট-৫ খুলনার আদালতে শফি ডাকাতের ১৯ এ ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ১৯ এফ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড হয়। সোমবার সকাল সাড়ে ৮ টায় থানার এসআই মোমিনুর রহমান, আবুল বাশার, এএসআই মহিবুল্লাহ, কনস্টেবল আবদার, হেলাল, মফিজ ও কিবরিয়াসহ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কাঁটাখালী বাজার থেকে শফি ডাকাতকে আটক করে। আটক শফি ডাকাতকে আদালতে পাঠানো হয়েছে বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।
Please follow and like us:
« বাগেরহাট চিংড়ি গবেষেণা কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি নিয়ে কর্মশালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত »
