প্রধান সূচি

বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত

বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহয়োগিতায় আস বাংলাদেশ এর আয়োজনে সোমবার বেলা ১১টায় আস বাংলাদেশ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফেইজ আউট মিটিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদা আক্তার। বিশেষ অতিধি ছিলেন, ক্যাপ এর  সভাপতি বাবুল সরদার, কচুয়া উপজেলা শিক্ষা অফিসার মানিক অধিকারী, বাধন এর নির্বাহী পরিচালক মনজুরুল হাসান মিলন।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন আস বাংলাদেশ এর নির্ব্হাী পরিচালক মো. কামরুজ্জামান।  বক্তব্য রাখেন,  আল ইসলাহ একাডেমীর প্রধান শিক্ষক মো.  আব্দুর রাজ্জাক, রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমাউন কবির, শহীদ নায়েক আ. জব্বার এর প্রধান শিক্ষক খান রেজাউল ইসলাম, কান্দাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইলিয়াস হোসেন, রাংদিয়া স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো. রুহুল আমিন, আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবা আইরিন, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাদ বিশ^স, চিরুলিয়া কুল এন্ডকলেজ এর অধ্যক্ষ তামজির হোসেন, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, যদুনাথ স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ অযয় কুমার চক্রবর্তী প্রমুখ।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial