প্রধান সূচি

Monday, June 25th, 2018

 

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে রূপালী ইলিশ। র‌্যাব- কোস্টগার্ডসহ আইন শৃংখলা বাহিনীর তৎপরতায় সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যু আতংক না থাকলেও  মৌসুমের শুরুতে ইলিশের দেখা না পাওয়ায় অনেকটা হতাশায় ভুগছিলেন জেলেরা। তবে হটাৎ করে সাগরে কাংক্ষিত রূপালি ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে, আড়তদার ও মৎস্যজীবীদের মুখে। গত এক সপ্তাহের অধিক সময় ধরে গভীর সমুদ্রে থাকা ইলিশ বোঝাই ট্রলারগুলো আসতে শুরু করেছে বাগেরহাটের প্রধান মৎস্য আড়ৎ কেবি বাজারে। আর এ কারণেই কেবি বাজারের জেলে, আড়ৎদার ও মৎস্য ব্যবসায়ীরা পার করছেন ব্যস্ত সময়। সরোজমিনে কেবি বাজারেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত

বাগেরহাটে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহয়োগিতায় আস বাংলাদেশ এর আয়োজনে সোমবার বেলা ১১টায় আস বাংলাদেশ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফেইজ আউট মিটিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদা আক্তার। বিশেষ অতিধি ছিলেন, ক্যাপ এর  সভাপতি বাবুল সরদার, কচুয়া উপজেলা শিক্ষা অফিসার মানিক অধিকারী, বাধন এর নির্বাহী পরিচালক মনজুরুল হাসান মিলন। কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন আস বাংলাদেশ এর নির্ব্হাী পরিচালক মো. কামরুজ্জামান।  বক্তব্য রাখেন,  আল ইসলাহ একাডেমীর প্রধানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় শফি ডাকাত আটক

পাইকগাছায় অস্ত্র মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শফি ডাকাতকে আটক করা হয়েছে। আটক শফি গাজী ওরফে শফি ডাকাত (৩৬) উপজেলার কৃষ্ণনগর গ্রামের এন্তাজ গাজীর ছেলে। থানায় দায়ের করা জিআর ১৬/১৪ ও এসটিসি ৪৯/১৪ নং মামলায় বিশেষ ট্রাইবুনাল কোট-৫ খুলনার আদালতে শফি ডাকাতের ১৯ এ ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ১৯ এফ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড হয়। সোমবার সকাল সাড়ে ৮ টায় থানার এসআই মোমিনুর রহমান, আবুল বাশার, এএসআই মহিবুল্লাহ, কনস্টেবল আবদার, হেলাল, মফিজ ও কিবরিয়াসহ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কাঁটাখালী বাজার থেকে শফি ডাকাতকে আটক করে। আটক শফি ডাকাতকেবিস্তারিত পড়ুন


বাগেরহাট চিংড়ি গবেষেণা কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি নিয়ে কর্মশালা

বাগেরহাট চিংড়ি গবেষেণা কেন্দ্রের বার্ষিক গবেষণার অগ্রগতি ও গবেষেণা পরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন, মৎস্য অধিদপ্তরের খুলানা বিভাগীয় উপ-পরিচালক রণজিৎ কুমার পাল। বাগেরহাট চিংড়ি গবেষেণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, খুলনা বিশ^বিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নাজমুল আহসান, খুলনা লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, চিংড়ি গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আমিরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের বার্ষিক গবেষণার অগ্রগতি উপস্থাপন করা হয় এবংবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মাল্টার আবাদ ও নার্সারী করে সফলতা পেয়েছে আক্তারুল গাজী

উপকূলের লবণাক্ত পাইকগাছার মাটিতে মাল্টা চাষ ও নার্সারী করে সফল হয়েছেন কৃষক আক্তারুল গাজী। তিনি এক বিঘা জমিতে মাল্টা বাগান ও আরো এক বিঘায় মাল্টা চারা তৈরী করেছেন। উপজেলা গদাইপুর ইউনিয়ন পরিষদের সামনে তার মাল্টা বাগান ও নার্সারী। মেইন সড়কের সাথে মালটা বাগান করায় তাড়াতাড়ি পরিচিতি ছড়িয়ে পড়েছে। উপকূলের লবণাক্ত মাটি ও বৈরী আবহাওয়ার মধ্যে মাল্টা চাষ করে তিনি ব্যাপক সফলতা অর্জন করেছে। এ মৌসুমে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা মাল্টা ও প্রায় ৮ লক্ষ টাকা মাল্টার চারা বিক্রির সম্ভাবনা রয়েছে। এখনো গাছে প্রচুর পরিমাণ মাল্টা ফল ধরেছে। তারবিস্তারিত পড়ুন


কলাতলা ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ও স্থানীয়দের মানববন্ধন

চিতলমারীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে কলাতলা ইউনিয়নের বহুল আলোচিত চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের ইউপি সদস্যরা। রবিবার বিকেল সাড়ে ৫ টায়  উপজেলার মচন্দপুর ঘাট এলাকায় ইউপি সদস্য সোহাগ শেখের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মনিরুজ্জামান, আবু সাইদ, কামরুল ইসলাম, মো. শেখ সোহাগ, মো. এমদাদুল, আলম খান, জাকির হোসেন, সংরক্ষিত ইউপি সদস্য মাহফুজা বেগম, হাজেরা, ও শাহানা পারভীনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধী সমাজ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে (৪, ৫ ও ৬বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial