পিরোজপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়াতনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভাগীয় পরিচালক মোল্লা আমজাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অন্যান্য জেলার চেয়ে পিরোজপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ বিষয়ে অনৈতিক কাজ বন্ধ করতে পুলিশের সাথে আনসার ও ভিডিপি’র সদস্যবৃন্দকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষসহ সমাজের সকল পেশাজীবীদের নিয়ে সমন্বয় করে একত্রে কাজ করতে হবে।
সমাবেশে সরকারী কর্মকর্তাসহ জেলাসদরসহ বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
