Sunday, June 24th, 2018
পিরোজপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
পিরোজপুরে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়াতনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভাগীয় পরিচালক মোল্লা আমজাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অন্যান্য জেলার চেয়ে পিরোজপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ বিষয়ে অনৈতিক কাজ বন্ধ করতে পুলিশের সাথে আনসার ওবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ২৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রবিবার সন্ধ্যায় বরিশাল র্যাব-৮ এর একটি দল পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মহল্লার হাওলাদার বাড়ীতে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ ফোরকান হাওলাদার (৪৫), রুমান শরীফ (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ফোরকান হাওলাদার পৌর শহরের পূর্ব ভান্ডারিয়া মহল্লার মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে এবং রুমান শরীফ একই মহল্লার মনির শরীফের ছেলে। র্যাব সূত্রে জানা গেছে, আটক ফোরকান ও রুমান হাওলাদার দীর্ঘদিন ধরে ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল।বিস্তারিত পড়ুন
বাগেরহাটে গ্রাম আদালতের মাধ্যমে ৫০৩ মামলা নিষ্পত্তি
বাগেরহাটের ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে গত ৫ মাসে গ্রাম আদালতের মাধ্যমে ৫০৩টি মামলা নিষ্পত্তি ও প্রায় ৬৩ লাখ টাকা ক্ষতিপুরণ আদায় করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের বাগেরহাট জেলার ডিষ্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মহিতোষ কুমার রায়, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাহাদাত হোসেন প্রমুখ। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্ট
পাইকগাছায় বঙ্গবন্ধু বঙ্গমাতা আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন জোনে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় শহীদ গফুর, শিববাটী, মডেল ও সরল দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে ও মেয়ে গ্রুপে ৮টি টিম অংশগ্রহণ করে। খেলা শেষে ছেলে গ্রুপে মডেল প্রাথমিক বিদ্যালয় ও শহীদ গফুর প্রাথমিক বিদ্যালয় এবং মেয়ে গ্রুপে মডেল প্রাথমিক বিদ্যালয় ও শিববাটী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ হয়। এর আগে খেলা উদ্বোধন করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, সরলবিস্তারিত পড়ুন
পাইকগাছার বাঁকা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের জায়গা দখলের অভিযোগ
পাইকগাছার বাঁকা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের জায়গা দখল করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্দির কমিটি ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দিরের জায়গা জবর দখল করে রাখায় যে কোন সময় এলাকার আইন শৃংখলা পরিস্থিতি অবনীতি হতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্থানীয় জমিদার বিপ্রদাশ খাসনবীস মন্দিরের অনুকূলে এক বিঘা ১০ শতক জমি দান করে যান। এরপর মন্দির কর্তৃপক্ষ ওই জমির তদারকি না করায় ১৯৬২ সালে মন্দিরের নামে ১৫ শতক জমি রেকর্ড হয়। সর্বশেষ জরীপে উক্ত মন্দিরের নামে ৪ শতক জমি রেকর্ড হয়েছে। উক্তবিস্তারিত পড়ুন
