বাগেরহাটে মহিলা আ’লীগের নেতা-কর্মী’র মাঝে ঈদ উপহার বিতরণ
বাগেরহাট মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন পাঠানো ঈদ উপহার (শাড়ী) বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে এ ঈদ উপহার (শাড়ী) মহিলা আওয়ামী লীগের নেত্রীদের হাতে তুলে দেন। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরীফা খানমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তালুকদার রিনা সুলতানা।
Please follow and like us:
« চিতলমারী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা »
