সাগর সভাপতি : শেখর সম্পাদক
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের গেট সংলগ্ন আলিফ ষ্টোর সভাকক্ষে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এস এস সাগরকে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম শাফাকে সহ-সভাপতি এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শেখর ভক্তকে সাধারণ সম্পাক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ দৈনিক সমকাল প্রতিনিধি পংকজ মন্ডল, নির্বাহী সদস্য দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, আমাদের সময়, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক ধানসিঁড়ি সংবাদ প্রতিনিধি প্রদীপ মন্ডল, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মো. তাওহিদুর রহমান।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় প্রধান শিক্ষক আহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মহিলা আ’লীগের নেতা-কর্মী’র মাঝে ঈদ উপহার বিতরণ »
