Monday, June 11th, 2018
মঠবাড়িয়ায় মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নে আজ সোমবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেতমোড় রাজপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত বেতমোড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। দোয়া মোনাজাত পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, মঠবাড়িয়া পৌরসভার কাউন্সিলরবিস্তারিত পড়ুন
ঈদে পিরোজপুরে পিনাকেল ফ্যাশনের এক্সক্লুসিভ কালেকশন
এবারের ঈদুল ফিতর উপলক্ষে ফ্যাশন সচেতন ক্রেতাদের জন্য নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে পিরোজপুর জেলা শহরের একমাত্র নিজস্ব ব্র্যান্ডের তৈরী পোষকের শো-রুম পিনাকেল ফ্যাশন হাউজ। শহরের টাউন ক্লাব রোডের শেরে বাংলা পাবলিক লাইব্রেরীর বিপরীতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পিনাকেল ফ্যাশনের নিজস্ব শো-রুমে রয়েছে মনোরম পরিবেশে কেনাকাটার সুযোগ। এখানে পাওয়া যাচ্ছে পিনাকেল ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরীতে আরামদায়ক সুতি কাপড় দিয়ে তৈরী আধুনিক ডিজাইনের পাঞ্জবি ও শার্ট। এছাড়া রয়েছে বিশ্বের নামি-দামী ব্র্যান্ডের এক্সপোর্ট কোয়ালিটির জিন্স প্যান্ট ও গেবাডিং প্যান্ট, ফরমাল প্যান্ট, টি-শার্ট, পোলো, ফরমাল শার্ট ও কেজুয়াল শার্ট।
মঠবাড়িয়া উপজেলা প্রশাসনে উদ্যোগে ইফতার মাহফিল
মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, রাজনৈতিক নের্তৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা মমিনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. অহেদুজ্জামান শাহজাহান।
বিবাহিত, হত্যা ও মাদক মামলার আসামীদের নিয়ে কমিটি
পিরোজপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন
পিরোজপুর জেলা ছাত্রদলের নব গঠিত কমিটি বাতিল করে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন জেলা কমিটি গঠনের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদলের নব গঠিত কমিটির সহ-সভাপতিবৃন্দসহ পদ বঞ্চিতরা। আজ সোমবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ছাত্রদলের ত্যাগী এবং আন্দোলন সংগ্রামে থেকে মামলা, হামলার শিকার নেতাদের পদ বঞ্চিত করে বিবাহিত, অঙ্গদলের নেতাকে হত্যা মামলার আসামী এবং মাদক ও ডাকাতি মামলার আসামী, সরকারী দলের এজেন্টদের নিয়ে নতুন কমিটির সভাপতি ও সম্পাদক করা হয়েছে। সদ্য ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটিতে জেলা কৃষকদল সভাপতি গাজী সালাউদ্দিনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদক ব্যবসায়ীর যাবৎজ্জীবন কারাদন্ড
পিরোজপুরে সোমবার এক মাদক ব্যবসায়ীকে যাবৎজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এ আদেশ দেন। যাবৎজ্জীবন কারাদন্ড ছাড়াও দন্ডপ্রাপ্ত কামাল সেখকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মামলার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জুলাই রাতে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চাকলী গ্রামের সৈয়দ আলী সেখের ছেলে কামাল শেখকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আটক করে বরিশাল র্যাব-৮। এ ঘটনায় কামাল শেখকে আসামী করে র্যাব-৮ এর ডিএডি ইসলাম উদ্দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় নিয়েবিস্তারিত পড়ুন
ইউএনও’র স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ
পিরোজপুরে মাদ্রাসা সুপার কারাগারে
নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মাদ্রাসা সুপারকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। ওই সুপার রবিবার পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রবীর কুমার এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। জানা গেছে, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল মান্নান ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারী মাদরাসার সহকারী মৌলভী পদে বাগেরহাটের চিতলমারী উপজেলার বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদ খানের ছেলে মো. ইলিয়াছ হোসেনকে গোপনে নিয়োগবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ঈদ উল ফিতর পালনের লক্ষে প্রস্তুতি সভা
পিরোজপুরে ঈদ উল ফিতর যথাযথভাবে পালনের লক্ষে সোমবার জেলা প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেগণ, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ঈদের দিনে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন স্থানে ঈদের জামায়াতের সময়সূচী নির্ধারণ, শহরের প্রধান প্রধান সড়কে গেট নির্মান, আলোকসজ্জা, শিশু সদন, জেলখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বোঝাই এবংবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা
ইন্দুরকানীতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে সম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা, চলচিত্র প্রদর্শণ ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জেপি’র সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ। সভায় জেলা তথ্য কর্মকর্তা মহসীন আলী তালুকদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার বাবুল, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মহিলা আ’লীগের নেতা-কর্মী’র মাঝে ঈদ উপহার বিতরণ
বাগেরহাট মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন পাঠানো ঈদ উপহার (শাড়ী) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতিতে পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে এ ঈদ উপহার (শাড়ী) মহিলা আওয়ামী লীগের নেত্রীদের হাতে তুলে দেন। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরীফা খানমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র খান হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মবিস্তারিত পড়ুন
সাগর সভাপতি : শেখর সম্পাদক
চিতলমারী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের গেট সংলগ্ন আলিফ ষ্টোর সভাকক্ষে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এস এস সাগরকে সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি শফিকুল ইসলাম শাফাকে সহ-সভাপতি এবং দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শেখর ভক্তকে সাধারণ সম্পাক করে ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ দৈনিক সমকাল প্রতিনিধি পংকজ মন্ডল, নির্বাহী সদস্য দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, আমাদের সময়, দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক ধানসিঁড়ি সংবাদ প্রতিনিধি প্রদীপ মন্ডল, দৈনিক ভোরের ডাকবিস্তারিত পড়ুন
