প্রধান সূচি

মঠবাড়িয়ায় মহিউদ্দিন মহারাজের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ এর সৌজন্যে জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়নে আজ সোমবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেতমোড় রাজপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজিত বেতমোড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।

দোয়া মোনাজাত পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, মঠবাড়িয়া পৌরসভার কাউন্সিলর হেমায়েত উদ্দিন, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বেতমোড় রাজপাড়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন আকন এবং পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন খান।

দোয়া ও ইফতার মাহফিলে জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial