প্রধান সূচি

পিরোজপুরে ইয়াবাসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আটক

ইয়াবাসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী নাদিয়াত অনিককে (২৩) আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরের ধোপাবাড়ি সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে অনিককে আটক করে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনিকের ভাড়া বাসা থেকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। ইয়াবা সেবনের পাশাপাশি অনিক ইয়াবা বিক্রি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মাদক ব্যবসায়ীদের তালিকায় তার নাম রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial