Tuesday, June 12th, 2018
স্বরূপকাঠীতে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি : যুবকের পা বিচ্ছিন্ন
স্বরূপকাঠীর সন্ধ্যা নদীতে ঢাকাগামী লঞ্চ অগ্রদূত প্লাসের ধাক্কায় একটি কাঠ বোঝাই ট্রাকবডি ট্রলার ডুবিতে মো. হাইয়ুম (৩২) নামে এক ট্রলার চালকের বাম পা কেটে বিচ্ছন্ন হয়েছে। এসময় ট্রলারে থাকা কাঠের বেপারী মো. আব্দুস সালাম নদীতে ডুবে গেলেও কোনমতে তীরে সাঁতরিয়ে উঠতে পেরেছেন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সীমান্তবর্তী আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটেছে। চলন্ত ওই লঞ্চের ধাক্কায় পা হারানো যুবককে নদী থেকে স্থানীয়রা উদ্ধার করে স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেলে প্রেরণ করেন। পা হারানো গুরুতর আহতবিস্তারিত পড়ুন
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পিরোজপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের রোজ গার্ডেন চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পিরোজপুর পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সিনিয়র সদস্যদের মধ্যে আজিবন সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করীম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহামুদ হোসেন শুকুর, গৌতম চৌধুরী, মো. মুনিরুজ্জামান নাসিম আলী, এম এ রব্বানী ফিরোজ, এ কে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইয়াবাসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আটক
ইয়াবাসহ তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী নাদিয়াত অনিককে (২৩) আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর শহরের ধোপাবাড়ি সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে অনিককে আটক করে পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনিকের ভাড়া বাসা থেকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। ইয়াবা সেবনের পাশাপাশি অনিক ইয়াবা বিক্রি করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মাদক ব্যবসায়ীদের তালিকায় তার নাম রয়েছে।
