প্রধান সূচি

পিরোজপুরে ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে

পিরোজপুরে ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, ঘন্টায় ঘন্টায় রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে খাবার স্যালাইন ও ওষুধের সংকট দেখা দিয়েছে। স্বজনদের চড়া দামে বাইরের থেকে ওষুধ কিনে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে।

শনিবার পর্যন্ত সদর হাসপাতালে সরকারি হিসেবে ১২৮ ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা পিরোজপুরে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা হবে ৫ শতাধিক।

গত ৭ দিনে ৯০৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলছে। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্থান সংকুলান না হওয়ায় রোগীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ননী গোপাল রায় জানান, অতিরিক্ত তাপমাত্রা ও বিশুদ্ধ পানির কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। তিনি আরো জানান, হটাৎ করে ডায়রিয়া প্রকট আকার ধারন করায় সরবারহকৃত স্যালইন সংকট দেখা দিলেও পর্যাপ্ত পরিমান স্যালাইন উর্ধ্বতন কর্তপক্ষের কাছে চাওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial