প্রধান সূচি

Saturday, May 26th, 2018

 

পাপ মুক্তির জন্য রমজান মাসে সিয়াম সাধনা খুবই ফজিলতপূর্ণ …. আনোয়ার হোসেন মঞ্জু

পানি সম্পদ মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রমজানে সবাই যাতে সুুখে-শান্তিতে থাকতে পারি আবার পরকালে পূণ্য লাভ করি তার জন্য সবার দোয়া করা উচিত। পরকালে পাপ মুক্তির জন্য রমজান মাসে সিয়াম সাধনা খুবই ফজিলতপূর্ণ। বিশেষ করে একসাথে ইফতার করার সুযোগ পেয়ে তাই আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। তিনি আজ শনিবার পিরোজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, নারী ও শিশু দমনবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে

পিরোজপুরে ডায়রিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, ঘন্টায় ঘন্টায় রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে খাবার স্যালাইন ও ওষুধের সংকট দেখা দিয়েছে। স্বজনদের চড়া দামে বাইরের থেকে ওষুধ কিনে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। শনিবার পর্যন্ত সদর হাসপাতালে সরকারি হিসেবে ১২৮ ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা পিরোজপুরে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা হবে ৫ শতাধিক। গত ৭ দিনে ৯০৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিদিন এ সংখ্যা বেড়েই চলছে। রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্থান সংকুলান না হওয়ায় রোগীরা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের আবাসিকবিস্তারিত পড়ুন


ঋনের বোঝায় জর্জরিত ব্যবসায়ীরা

ক্রেতা শূন্যতায় স্বরূপকাঠীর চাঁই শিল্পে ধস

খালে বিলে আসছে ভরা জোয়ারের নতুন পানি। কোথাও মিলছেনা চিংড়ি-বাইলা-বাইনসহ দেশীয় মাছ। তাইতো এবার পিরোজপুরের স্বরূপকাঠীর ঐতিহ্যবাহী বিখ্যাত চাঁইয়ের হাটে ক্রেতা শূণ্য। “হাটে আসছে চাঁই কারীগর, ভরে উঠছে চাঁই। এমনি সময় এখন ক্রেতা কোথায় পাই।” হ্যাঁ এমনিভাবে ছড়ার সুরে কথাগুলো বলছিলেন উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মানপাশা বাজারের খালে জলে জমে ওঠা দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী চাঁই হাটের চাঁই কারিগর করিম বেপারী (৪৫)। স্বরূপকাঠী প¦ার্শবর্তী উপজেলা নাজিরপুর থেকে হাটে চাঁই নিয়ে আসা ব্যবসায়ী মো. করিম বেপারী বলেন, এক সময় তিনি এখানে সপ্তাহে শুক্র ও সোম বার দু‘হাটে ৭০০-৮০০ চাঁই নিয়ে আসতেন। চাঁই বিক্রিবিস্তারিত পড়ুন


চিতলমারী প্রেসক্লাবের সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগরের উপর হামলা চালিয়ে মারপিট করেছে চিহ্নিত একটি সন্ত্রাসী চক্র। শনিবার বিকেলে সাংবাদিক এস এস সাগর তার বাড়ি থেকে চিতলমারী বাজারে কর্মস্থলে যাবার সময় এই হামলার শিকার হন। এ ঘটনায় শনিবার বিকেলেই চিতলমারী থানায় অভিযোগ দায়ের হয়েছে। চিতলমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এবিনিউজ টুয়েন্টিফোর.কম এর বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস সাগর জানান, গত ২৩ মে এবিনিউজ টুয়েন্টিফোর.কম, বাগেরহাট টুয়েন্টিফোর.কম, দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন পত্রিকায় ‘চিতলমারীতে যুবদল নেতা বকুলের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনার জের ধরে শনিবার বেলাবিস্তারিত পড়ুন


দেশব্যাপি মাদক বিরোধী অভিযান

বাগেরহাটে ক্রসফায়ার আতংকে আত্মগোপনে শীর্ষ মাদক ব্যবসায়ীরা

দেশব্যাপি মাদক বিরোধী অভিযানের ক্রসফায়ার ও বন্দুক যুদ্ধের মাঝে পড়ে একের পর এক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধ আতংক ভুগছে বাগেরহাটের শীর্ষ মাদক ব্যবসায়ীরা। আর কারণেই বাগেরহাটের শীর্ষ মাদক ব্যবসায়ীসহ খুচরা মাদক ব্যবসায়ীরা চলে গেছে আত্মগোপনে। গত কয়েক দিনের অভিযানে বাগেরহাটের ৯টি উপজেলার কোথায় কোনও বড় মাদক ব্যবসায়ী আটক হয়নি। যারা আটক হয়েছে তারা প্রায় সবাই মাদকসেবী বা বিভিন্ন মামলার নিয়মিত আসামী। তবে পুলিশের এ বিশেষ অভিযানের ফলে ইয়াবাসহ অন্য মাদক দ্রব্যের দাম কয়েকগুন বেড়েছে বলে জানা গেছে। আর বাগেরহাট মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, জেলার শীর্ষ মাদকবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক নিহত

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় মো. কামরুল ইসলাম (৩৫) নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমতলা নামক স্থনে মালবাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিৎকিসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত কামরুল ইসলাম বাগেরহাট শহরের দাশপাড়া এলাকার মনি শেখ এর ছেলে। সে দীর্ঘদিন ধরে বাগেরহাট-মোড়েলগঞ্জ রুটে ভাড়ায় মটরসাইকেল চালিয়ে আসছিল। প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার রাত ৯বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial