পাপ মুক্তির জন্য রমজান মাসে সিয়াম সাধনা খুবই ফজিলতপূর্ণ …. আনোয়ার হোসেন মঞ্জু
পানি সম্পদ মন্ত্রী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, রমজানে সবাই যাতে সুুখে-শান্তিতে থাকতে পারি আবার পরকালে পূণ্য লাভ করি তার জন্য সবার দোয়া করা উচিত। পরকালে পাপ মুক্তির জন্য রমজান মাসে সিয়াম সাধনা খুবই ফজিলতপূর্ণ। বিশেষ করে একসাথে ইফতার করার সুযোগ পেয়ে তাই আমরা আল্লাহর প্রতি শুকরিয়া জানাই।
তিনি আজ শনিবার পিরোজপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, নারী ও শিশু দমন নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রমজান আলী, নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমেদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল বাচ্চুসহ নির্বাহী প্রকৌশলীবৃন্দ ও বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ।
জনপ্রতিনিধিদের মধ্যে নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ইন্দুরকানী উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, সদর উপজেলা ভাইস চেয়াম্যান রেজাউল করিম মন্টু প্রমুখ ইফতারে অংশ নেন।
এছাড়া জেলা আইনজীবি সমিতির সভাপতি ও পিপি এ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা সম্পাদক জিয়াউল হাসান গাজী প্রমুখ ইফতারে অংশ নেন।
ইফতার মাহফিলে পিরোজপুরের বিচার বিভাগীয় কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, প্রকৌশলী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, নারী নেত্রী, ব্যবসায়ী, সাংবাদিকসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শাহআলম। দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র দীর্ঘায়ূ কামনা করা হয়।
