প্রধান সূচি

পাইকগাছায় সপরিবারে মাদক ব্যবসায়ী আটক ।। ৫ পুলিশ আহত

পাইকগাছা থানা পুলিশ বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ মাদক বিক্রেতা রহমতকে সপরিবারে আটক করেছে। থানা পুলিশ মঙ্গলবার দুপুরে পৌরসভার নিজ বাড়ী থেকে দুই মেয়েসহ রহমত দম্পত্তিকে আটক করে। এ সময় রহমতের পরিবারের লোকজন পুলিশের উপর চড়াও হলে ৫ পুলিশ কমবেশি আহত হয়। এ ঘটনায় থানায় পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের বিশেষ একটি টিম মঙ্গলবার দুপুরে এলাকার মাদক সম্রাট হিসেবে খ্যাত রহমত আলীর পৌরসভার ৫নং ওয়ার্ডে সরল গ্রামস্থ বাড়ীতে অভিযান চালান। অভিযানে থানার কয়েকজন কর্মকর্তা অংশ নেন। অভিযানকালে বসতবাড়ী থেকে মাদক উদ্ধারকালে রহমতের পরিবার ধারালো দা-বটি নিয়ে পুলিশের উপর চড়াও হয়। এ সময় তাদের সাথে ধস্তাধস্তিতে পুলিশের এএসআই পিয্যুষ হালদার, কনেস্টেবল হেলাল খান, আল আমিন, বাপ্পি সরদার ও মহিলা পুলিশের জেসমিন সুলতানা আহত হয়। এ সময় পুলিশ বসত ঘর থেকে ৫শ’ গ্রাম গাঁজা ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে এবং একাধিক মাদক মামলার আসামী সরল গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে মাদক বিক্রেতা রহমত আলী গাজী (৫৫), রহমতের স্ত্রী আবিরণ বেগম (৪০), মেয়ে সুমা বেগম (২২) ও মৌসুমি খাতুন (২০)কে আটক করে।

ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। রহমত একজন চিহ্নিত শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী। তার পরিবারের সবাই মাদক ব্যবসায়ের সাথে জড়িত। এর আগে থানায় ২০১৩ হতে ২০১৭ সাল পর্যন্ত রহমতের নামে ১০টি মাদক মামলা রয়েছে। ২০১৭ সালের ৬ আগস্ট সর্বশেষ রহমতকে আটক করা হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial