প্রধান সূচি

বাগেরহাটে মাদকসেবীসহ আটক ৫৫

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ১৪ জন মাদক মামলার আসামী ও অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামী বলে জেলা পুলিশ জানিয়েছে।

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মাদক মামলায় শরণখোলা উপজেলায় ৩ জন, চিতলমারিতে ২জন, মোল্লারহাটে ৩ জন, বাগেরহাট সদরে ১ জন মোড়েলগঞ্জে ১জন, কচুয়ায় ২ জন, রামপাল ১জন এবং মোংলা ১ জন রয়েছে। তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial