প্রধান সূচি

Tuesday, May 22nd, 2018

 

মঠবাড়িয়ায় মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে দুই পুলিশ আহত

মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের সবুজনগর এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ নয়ন মৃধা (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকের সময় মাদক ব্যবসায়ী নয়ন ও পুলিশের সাথে ধস্তাধস্তিতে থানার এএসআই আবুল হাসান ও পুলিশ সদস্য গোলাম মোস্তফা গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্য গোলাম মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এএসআই আবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। গ্রেফতারকৃত নয়ন শহরের সবুজনগর এলাকার নজরুল মৃধার ছেলে। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে শহরের সবুজনগর এলাকায়বিস্তারিত পড়ুন


সংযম সহিঞ্চুতা ও ধৈর্য্যশীলতা বজায় রেখে আমাদের জীবন-যাপন করা উচিত …. আনোয়ার হোসেন মঞ্জু

পানি সম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, একজনের প্রভাব-প্রতিপত্তিতে আরেক জনের জীবনকে দুর্বিসহ হয়ে উঠবে আমরা সেই জন্য স্বাধীনতা চাইনি। তৃণমূলে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধের ব্যবস্থা চালুর ধারা স্থাপন করতে আমরা কাজ করে যাচ্ছি। মনে রাখতে হবে রাষ্ট্রীয় ক্ষমতাসহ যে কোন ধরণের ক্ষমতা আল্লাহ দেন আবার কেড়েও নেন। রাষ্ট্রীয় ক্ষমতা যারা অপব্যবহার করেন এবং যারা অন্যের রিজিক ছিনিয়ে নেন তারা টিকতে পারে না। মাহে রমজান হচ্ছে সংযমের মাস, আল্লাহ ধৈর্য্যশীলদের পছন্দ করেন। সংযম সহিঞ্চুতা ও ধৈর্য্যশীলতা বজায় রেখে আমাদের জীবন-যাপন করা উচিত। আজ মঙ্গলবারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

পিরোজপুর জেলায় আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক ও জেলা খাদ্য শষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আবু আহমেদ ছিদ্দীকী পিরোজপুর সদর গোডাউনে উপস্থিত ৮ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সঞ্জিত চাকমা, ক্রয় কমিটির সদস্য চান মিয়া মাঝিসহ সাংবাদিক, খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, অভিযানের অংশ হিসেবে এবারে জেলায় মোট ধান ক্রয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে ৫৪০ মেট্রিকবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ১৫ জেলের কারাদন্ড

জেলার স্বরূপকাঠী উপজেলায় জাটকা নিধনের অপরাধে ১৫ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জেলেদের এ দন্ডাদেশ দেন। নিষিদ্ধ বাধা জাল ব্যবহার করে জাটকা ও পোনা মাছ নিধনের অপরাধে হাতেনাতে জেলেদের গ্রেফতার করে এক মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত জেলেরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্বরূপকাঠী থানার পুলিশ ও উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সন্ধ্যা নদীর গনমান এলাকা, স্বরূপকাঠি পল্টুন ও মাগুরাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে মাতৃদুগ্ধ, শিশু খাদ্য বানিজ্যিকভাবে প্রস্তুতকৃত

শিশুর বাড়তি খাদ্য ও ব্যবহারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন-২০১৩ ও বিধিমালা-২০১৭ বিষয়ে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সিভিল সার্জন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহমুদ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন।


মঠবাড়িয়ায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

মঠবাড়িয়ায় বিষপাণে আসমা আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ  সোমবার রাতে হাসপাতাল থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত আসমা উপজেলার ভাইজোড়া গ্রামের জালাল মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানুষিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। সোমবার বিকেলে সকলের অগোচরে আসমা বিষপাণ করে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে আসমার মৃত্যু হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যুবককে কুপিয়ে জখম

মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে নাইম আকন (১৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার রাতে দধিভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত নাইম আকন বাদী হয়ে ৪জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা গেছে, গিলাবাদ গ্রামের মজিবুল হক আকনের ছেলে নাইম আকনের সাথে পার্শ্ববর্তী বামনা থানার বড় তালেশ্বর গ্রামের বেল্লাল দীর্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে সোমবার রাতে দধিভাঙ্গা বাজারে নাইমকে একা পেয়ে বেল্লাল ও তার দলবল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করেবিস্তারিত পড়ুন


শরণখোলায় প্রধান শিক্ষক কারাগারে

বাগেরহাটের শরণখোলা উপজেলার মালসা গ্রামে প্রতারণার মাধ্যমে তালাক দেয়া স্ত্রীর সাথে সহবাসের অপরাধে নজরুল ইসলাম রুবেল নামের এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। তালাক দিয়ে প্রতারণার মাধ্যমে ধর্ষন ও সহবাসের অপরাধে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় সাবেক স্ত্রী শাহিদা আক্তার হেলীর দায়ের করা মামলায় মঠবাড়িয়া থানা পুলিশ গত ১৩ মে শরণখোলা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে পিরোজপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। নজরুল ইসলাম রুবেল শরণখোলা উপজেলার ৭০নং মধ্য নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের নওশিন ইসলাম রথি নামেরবিস্তারিত পড়ুন


বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচন

মনোনয়নপত্র কিনলেন আ’লীগ মনোনিত প্রার্থীসহ দুই জন

খুলনার নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ (রামপাল- মোংলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তার স্ত্রী হাবিবুন নাহার তালুকদার। মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন অফিস থেকে সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলের কাছ থেকে মনোয়নয়পত্র ক্রয় করা হয়। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারের পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেন তার ভাতিজা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী। এসময়ে হাবিবুন নাহারের দেবর তালুকদার আব্দুল জলিলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এইবিস্তারিত পড়ুন


বাগেরহাটে মাদকসেবীসহ আটক ৫৫

বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতদের মধ্যে ১৪ জন মাদক মামলার আসামী ও অন্যরা বিভিন্ন নিয়মিত মামলার আসামী বলে জেলা পুলিশ জানিয়েছে। বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১৪ মাদকসেবীসহ ৫৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মাদক মামলায় শরণখোলা উপজেলায় ৩ জন, চিতলমারিতে ২জন, মোল্লারহাটে ৩ জন, বাগেরহাট সদরে ১ জন মোড়েলগঞ্জে ১জন, কচুয়ায় ২ জন, রামপাল ১জন এবং মোংলা ১ জন রয়েছে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial